এক্সপ্লোর

Ujjaini on Lagnajita: 'ভাবতে পারিনি লগ্ন এমন একটা উদাহরণ তৈরি করবে', লগ্নজিতাকে পাশে পেয়ে আপ্লুত উজ্জয়িনী

Ujjaini Mukherjee News: 'আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছুই হয় যেগুলো নিয়ে আমরা মুখ খুলতে পারি বা পারি না' বলছেন উজ্জয়িনী

কলকাতা: কথায় বলে, একই পেশায় নাকি বন্ধুত্ব হয় না। আর গ্ল্যামারের দুনিয়ায় তো একেবারেই নয়। তবে যদি বলা হয়, একেবারেই বন্ধুত্ব হয় না, তাহলে মিথ্যে বলা হবে। হয় বলেই তো, সঙ্গীতশিল্পী উজ্জয়িনী মুখোপাধ্যায়ের (Ujjaini Mukherjee) পাশে দাঁড়িয়ে তাঁর হয়ে গলা তুললেন লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। প্রশ্ন তুললেন ইন্ডাস্ট্রিতে শিল্পীদের যোগ্য সম্মান নিয়ে। 

সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেছেন লগ্নজিতা। সেখানে তিনি লিখেছেন, 'জানি এই পোস্টটা নিয়ে অনেকেই খুন্ন হবেন, কিন্তু না বলে পারছি না। আমি শেষ ১০ বছর ধরে বিষয়টা দেখছি, কিন্তু বলে উঠতে পারিনি। এখন যেহেতু ১০ বছর হয়ে গিয়েছে, তাই কিছু বলার সাহস পাচ্ছি। আমরা যেখানেই গান গাইতে যাই, সবসময়েই আমার, ইমনদির ও সোমলতাদির সাক্ষাৎকার নেওয়া হয়। আমাদের কভার করা হয়। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু অদ্ভুতভাবে সবসময়েই একজনকে বাদ দিয়ে যাই, জানি না কেন। যদিও সে আমার থেকে অনেক অনেক ভাল একজন সঙ্গীতশিল্পী। তার নাম উজ্জয়িনীদি। আপনারা উজ্জয়িনীদির গান শোনেননি এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মন দিয়ে শোনেনি বোধহয়। শুনলে বুঝতে পারতেন। আমার ছবি যদি বের করা যায়, আমায় যদি কভার করা যায়, তাহলে উজ্জয়িনীদির ছবি আরও আরও বেরনো উচিত। কারণ ও আমার থেকে অনেক অনেক ভাল সঙ্গীতশিল্পী।

আর এই বিষয় নিয়ে উজ্জয়িনী বলছেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক কিছুই হয় যেগুলো নিয়ে আমরা মুখ খুলতে পারি বা পারি না। আমার ভাল লাগছে লগ্নজিতার সেই সাহসটা রয়েছে যে ও এটা বলতে পারল। আসলে খারাপ লাগার একটা জায়গা তো তৈরি হয় বটেই, কিন্তু সেগুলো আমার মনে খুব একটা বাজে না। আমি ২২ বছর ধরে গান গাইছি। আসলে আমার জীবনের মূল মন্ত্র, কাজে ফোকাস করব। আমি আমার কাজটা করে যাব, কভার করা না করা তো অন্যদের ব্যাপার।' উজ্জয়িনীর কি সত্যিই ইন্ডাস্ট্রি নিয়ে কোনও অভিযোগ রয়েছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'খারাপ লাগা থাকে, কিন্তু সেটা সাময়িক। বোধহয় লগ্নজিতা খুব কাছ থেকে আমার বিষয়টা দেখেছে। আমি যখন কাজ করেছি, তখনও আমি অনেককে রেফার করেছি। তাঁদের নাম বলতে চাই না, তবে কারোও জন্য কিছু করতে ভাল লাগে। তবে আমি সত্যিই প্রত্যাশা করিনি লগ্ন এমন একটা কাজ করবে। আমায় ও লিখেছে , 'আমি তোমার অনুমতি ছাড়াই লিখেছি'। আমি উত্তরে ওকে বললাম, 'বেশ করেছিস। তোর মনে হয়েছে তুই লিখেছিস'। আর ওকে তো জানি, ও একটা উচ্ছ্বল মানুষ যেটা আজকের যুগে ভীষণ জরুরি। আমার ভাল লেগেছে ও এমন একটা কাজ করব। ওর একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেখান থেকে ও যে এই ভাবনাটা সবার সামনে তুলে ধরেছে, সিনিয়র হিসেবে সেটা আমার ভাল লাগছে। আমি কৃতজ্ঞ। অনেকেই বলেন, মেয়েরা নাকি মেয়েদের ভাল বন্ধু হতে পারে না বা গ্ল্যামার ওয়ার্ল্ডে নাকি বন্ধুত্ব হয় না। লগ্ন একটা উদাহরণ তৈরি করল যা ভবিষ্যৎ প্রজন্মকেও পথ দেখাবে।'

আরও পড়ুন: Aditi-Siddharth: রাজস্থানে রাজকীয় মালাবদল, সিদ্ধার্থের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহে বাঁধা পড়লেন অদিতি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget