এক্সপ্লোর

Uma Update: বিয়ে ভাঙতে হাজির উমা, সঙ্গে 'পার্টনার' অভিমন্যু, কিন্তু কেন?

Uma Serial Update: উমা এবং অভিমন্যু জানতে পেরেছে যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে।

কলকাতা: হাজার ঝড়ঝাপ্টা সামলে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে উমার (Uma) দিদি সোমা। কিন্তু শেষ মুহূর্তে এসেও সমস্যা পিছু ছাড়ছে না দুই বোনের। ঠিক কী ঘটেছে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'উমা'-এ এখন হইহই কাণ্ড। বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা। তাও আবার উমার দিদি সোমার। এতদিন ধরে দিদির ভাল করে বিয়ে দেবে বলে কত কাঠখড়ই না পোড়াতে হয়েছে উমাকে। অবশেষে সেই বিশেষ দিন উপস্থিত। বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে সোমা। কিন্তু শেষ মুহূর্তে এসেও গণ্ডগোল। 

আরও পড়ুন: Sarbojaya Update: বিপন্ন সঞ্জয়ের জীবন, সিঁথির সিঁদুর কি আদৌ রক্ষা করতে পারবে সর্বজয়া?

উমা এবং অভিমন্যু জানতে পেরেছে যে উমার দিদি সোমার যেই পাত্রের সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। সে কথা লুকিয়েই সোমার সঙ্গে বিয়ে করতে হাজির হয়েছে সে। কিন্তু তাঁর আসল রূপ জানতে পেরে উমা ও অভি বদ্ধপরিকর যে ভুল মানুষের সঙ্গে কিছুতেই দিদির বিয়ে দেবে না। উমা বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সে স্থির করে ভাল যোগ্য পাত্র খুঁজেই ওই মণ্ডপে ওই লগ্নেই দিদির বিয়ে দেবে সে। কিন্তু আদৌ কি সে নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে পারবে? সেটাই দেখার।

ধারাবাহিকের মুখ্য চরিত্র উমা যে তাঁর পরিবারের জন্য কতটা প্রয়োজনীয়, তাঁকে ছাড়া যে গোটা পরিবার অচল তা আরও একবার প্রমাণিত হবে। এমনটাই জানাচ্ছেন ধারাবাহিকে উমার মা, অভিনেত্রী সোমা চক্রবর্তী। ভুল মানুষের সঙ্গে সোমার বিয়ে আটকাতে উমার সঙ্গে হাজির হয়েছেন তাঁর 'পার্টনার' অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। কনের সাজে ক্যামেরাবন্দি অভিনেত্রী জুঁই সরকার অর্থাৎ উমার দিদি। তিনি জানান, অনিচ্ছা সত্ত্বেও তাঁর বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেও আছে চমক। উমার চরিত্রে শিঞ্জিনি চক্রবর্তী (Shinjinee Chakraborty) ইতিমধ্যেই মন জয় করেছেন দর্শকদের।

সেরা শিরোনাম

Jhilam Gupta: 'প্রতিদিন এত আঘাত! মানসিক অবসাদ গ্রাস করছে..', বিগ বস থেকে ফিরে কোন পরিস্থিতিতে ঝিলাম গুপ্ত?
'প্রতিদিন এত আঘাত! মানসিক অবসাদ গ্রাস করছে..', বিগ বস থেকে ফিরে কোন পরিস্থিতিতে ঝিলাম গুপ্ত?
Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget