এক্সপ্লোর

Uma Update: আলিয়ার ছদ্মবেশে প্রথমবার মাঠে নেমেই ধরা পড়ে যাবে উমা?

ধারাবাহিক উমার বিশেষ পর্বের শ্যুটিং চলছিল ইস্টবেঙ্গল মাঠে। গল্পের মোড় এই প্রথমবার বড় ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে উমাকে, কিন্তু পরিচয় বদলে।

কলকাতা: বসার ঘর নয়, খোলা আকাশের নিচে চলছে ধারাবাহিকের শ্যুটিং। পায়ের নিচে সবুজ ঘাস আর হাতে ব্যাট-বল পেয়েই গোটা টিম উসখুশ.. একটু ক্রিকেট হয়েই যাক। সকাল থেকেই মেঘলা আবহাওয়া আর হাওয়ায় শীতের আমেজ। তার মধ্যেই স্টেডিয়ামে উমাকে সাজিয়ে তোলা হচ্ছে আলিয়া! 

ধারাবাহিক উমার বিশেষ পর্বের শ্যুটিং চলছিল ইস্টবেঙ্গল মাঠে। গল্পের মোড় এই প্রথমবার বড় ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে উমাকে, কিন্তু পরিচয় বদলে। আলিয়ার ছদ্মবেশে মাঠে নামছে ধারাবাহিকের নায়িকা উমা। দিদির বিয়ের জন্য টাকার প্রয়োজন তার। অন্যদিকে কোমরে চোট লাগায় মাঠে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়ে আলিয়ার পক্ষে। কিন্তু এই ম্যাচে না খেলতে পারলে ভারতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ হারাবে সে। একে অপরের সঙ্গে চুক্তি হয় উমা আর আলিয়ার পরিবারের। আলিয়ার নাম লেখা জার্সি পরে রুমালে মুখ ঢেকে মাঠে খেলতে নামে উমা। অন্যদিকে আলিয়া চায় উমা ভালো খেলুক, কারণ তবেই ভারতীয় মহিলা দলে খেলার সুযোগ আসবে তার হাতে।

এদিন টিম 'উমা'-কে বেশ খোশমেজাজেই দেখা গেল। বল হাতে মহিলা দলের সঙ্গে অনুশীলনের কথা বলতে শোনা গেল পর্দার অভিমুন্য ওরফে নীল ভট্টাচার্যকে। বললেন, 'আমি ভীষণ ক্রিকেট ভালোবাসি। বড় মাঠ, গ্যালারি সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। আমি তো মহিলা দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছি।'

আলিয়ার সাজে দেখা গেল উমাকেও। 'আলিয়া' পিঠে লেখা লাল হলুদ জার্সি পরে তিনি প্রস্তুতি নিচ্ছেন ম্যাচ খেলার। ক্যামেরার সামনে এসে উমা ওরফে শিঞ্জিনি বললেন, 'খুব বিপদে আছি। এখনই খেলা শুরু হবে। আলিয়ার হয়ে আমি খেলব। কিন্তু আলিয়া আর উমা কী ধরা পড়ে যাবে?' একই সুর শোনা গেল আলিয়ার গলাতেও। অভিনেত্রী বললেন, 'আমি চাই উমা ৪-৬ মারুক। কিন্তু সেই সঙ্গে একটা ভয়ও কাজ করছে। আলিয়া কাউকে জানতে দিতে চায় না উমা ক্রিকেট খেলতা পারে। আলিয়া কেবল চায় উমার খেলা দেখে সবাই জানুক আলিয়া কোমরের চোট সারিয়ে আবার আগের মত করে খেলছে।'

রীতিমতো পেশাদার ক্রিকেটার ও কোচের কাছে ক্রিকেট খেলা শিখছেন অভিনেতা অভিনেত্রীরা। প্রযোজক সুশান্তকে দেখা গেল কার্যত পরিচালকের ভূমিকায়। মাইক হাতে নির্দেশ দিচ্ছেন আবার কখনও শট বুঝিয়ে দিচ্ছেন তিনি। ক্যামেরায় বললেন, 'সাধারণত ধারাবাহিকের শ্যুটিং হয় ঘরের মধ্যে। উমার গল্পে খেলাধূলা আছে বলে আমরা বাইরে শ্যুটিং করার সুযোগ পাচ্ছি। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তাকেও ছুঁয়েছে উমা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haranath Chakraborty: এবার ওয়েব সিরিজ পরিচালনায় হরনাথ চক্রবর্তী! অভিনয়ে দেবরাজ ও ঈশানী
এবার ওয়েব সিরিজ পরিচালনায় হরনাথ চক্রবর্তী! অভিনয়ে দেবরাজ ও ঈশানী
Je Janla Gulor Akash Chilo: বন্ধ হবে না 'যে জানলাগুলোর আকাশ ছিলো', মঞ্চে রাহুল অভিনীত চরিত্রে নতুন মুখ হিসেবে থাকছেন কোন অভিনেতা?
বন্ধ হবে না 'যে জানলাগুলোর আকাশ ছিলো', মঞ্চে রাহুল অভিনীত চরিত্রে নতুন মুখ হিসেবে থাকছেন কোন অভিনেতা?
Mimi Chakraborty: বনগাঁয় মিমিকে মঞ্চ থেকে নামানো নিয়ে বিতর্ক! সেই তনয় শাস্ত্রী এবার যোগ দিলেন বিজেপিতে!
বনগাঁয় মিমিকে মঞ্চ থেকে নামানো নিয়ে বিতর্ক! সেই তনয় শাস্ত্রী এবার যোগ দিলেন বিজেপিতে!
Rahul Banerjee Death: রাহুলের মৃত্যুতে কোন পথে প্রতিবাদ? স্থির করতে প্রসেনজিতের বাড়িতে বৈঠক প্রিয়ঙ্কা, দেব, অরিন্দমের
রাহুলের মৃত্যুতে কোন পথে প্রতিবাদ? স্থির করতে প্রসেনজিতের বাড়িতে বৈঠক প্রিয়ঙ্কা, দেব, অরিন্দমের

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget