এক্সপ্লোর

Urfi Javed: উরফির গায়ের মধ্যেই জড়িয়ে গোটা সৌরজগৎ ! এবার কেন এমন অদ্ভুত পোশাক

Urfi Javed Dress: এবার এক অদ্ভুত পোশাকে দেখা গেল তাঁকে। উরফির গায়ের মধ্যে জড়িয়ে রয়েছে গোটা সৌরজগৎ। কেন পড়লেন এই অদ্ভুত পোশাক ?

নয়াদিল্লি: প্রায়ই নানা ধরনের অদ্ভুত পোশাক পরে নজর কাড়েন বি-টাউনের জনপ্রিয় এবং একাধারে বিতর্কিত মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। কখনও অ্যালুমিনিয়াম পাত গায়ে জড়িয়ে, কখনও কেবলই কয়েকটি সুতোয় নিজেকে সাজিয়েছেন তিনি আর এই পোশাক (Urfi Javed) নিয়েই বারবার চর্চায়, সমালোচনায় উঠে আসে তাঁর নাম। এবার এক অদ্ভুত পোশাকে দেখা গেল তাঁকে। উরফির গায়ের মধ্যে জড়িয়ে রয়েছে গোটা সৌরজগৎ। নয়া কায়দার এই ফ্যাশন স্টেটমেন্টে ফের একবার চর্চায় উঠে এসেছেন তিনি। কেন পড়লেন এই অদ্ভুত পোশাক ?

জানা গিয়েছে সূত্রের খবরে, উরফি এবার অভিনয় করতে চলেছেন একটি ওয়েব সিরিজে। অর্থাৎ ওয়েব সিরিজের দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি। 'ফলো করলো ইয়ার' ছবিতেই দেখা যাবে তাঁকে। আর সেই ছবি মুক্তির আগেই আমাজনের লঞ্চ ইভেন্টে আউটফিটে সৌরজগৎকে সঙ্গে করে দেখা গেল উরফিকে। জানা গিয়েছে এই ওয়েব সিরিজের কাহিনি মূলত উরফির (Urfi Javed) জীবনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত। যশ-খ্যাতি এবং অন্যদিকে পারিবারিক প্রতিকূলতা পেরিয়ে আসা সব নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে কীভাবে আজকের জায়গায় উঠে এলেন তিনি, পাবলিক ফিগারের আড়ালের যে ব্যক্তিমানুষ উরফি তাঁর কাহিনি বলবে এই ছবি।

'ফলো করলো ইয়ার' ছবিটি আসলে উরফির (Urfi Javed) জীবনের কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তাঁর দৃষ্টি আকর্ষণের অদ্ভুত ক্ষমতা উঠে এসেছে এই ছবিতে। কীভাবে বেড়ে উঠেছেন, কীভাবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেন উরফি আর কীভাবেই বা যশ-খ্যাতির শীর্ষে উঠে এলেন, এই ছবি তারই খতিয়ান। সেই ছবির একটি ইভেন্টে এসে উরফিকে দেখা গেল এক অদ্ভুত পোশাকে। গোটা সৌরজগৎকেই নিজের পোশাকে বন্দি করে ফেলেছেন উরফি জাভেদ। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল।

এর আগে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন উরফি (Urfi Javed), যেখানে দর্শকদের নিজের জীবনের ঘটনাকে কেন্দ্র করে কিছু সিনেম্যাটিক মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। এমনকী তিনি সংবাদমাধ্যমকে বলেওছিলেন যে তিনি নতুন কিছু করতে চলেছেন যাতে নাটকীয়তা আছে, আছে ভালবাসাও। একটি রিয়েলিটি শো আয়োজন করতে চলেছেন উরফি যেখানে সহিংসতাও থাকবে।

'ফলো করলো ইয়ার' সিরিজের প্রযোজক সোল প্রোডাকশন, ফাজিলা আলানা ও কামনা মেনেজেস এই প্রোডাকশন হাউজের প্রধান। সিরিজের পরিচালক সন্দীপ কুকরেজা, ক্রিয়েটিভ ডিরেক্টর মেঘনা বদোলা, ক্রিয়েটিভ কনসালট্যান্ট নাওমি দত্ত, স্টোরি সুপারভাইজর অনীশা রাইসুরানা প্রমুখ।  

আরও পড়ুন: Mirzapur Season 3:'শীঘ্র দেখা যাবে', ওয়েবসিরিজ 'মির্জাপুর সিজন থ্রি' নিয়ে উত্তেজনা বাড়ালেন অভিনেতারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget