এক্সপ্লোর

Urfi Javed on Poonam: 'আমি কিন্তু মরিনি'.... পুনম প্রসঙ্গ তুলে কটাক্ষের সুরে উরফি লিখলেন...

Urfi Javed News: গত শুক্রবার, পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ দিয়ে একটি পোস্ট করা হয়। কারণ হিসেবে বলা হয় সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি

কলকাতা: সাদা-কালো সেই 'মৃত্যুসংবাদে' তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে পরের দিনই প্রকাশ্যে আসে, 'সত্যি'টা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো মৃত্যুসংবাদ দেওয়ার পর থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। সার্ভাইকাল ক্যান্সার (Cervical Cancer) প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য এই পদ্ধতি বেছে নিয়েছিলেন তিনি, এমনটাই দাবি করেছিলেন পুনম।  তবে তাঁর এই পদক্ষেপ খুব একটা ভালভাবে গ্রহণ করেননি তাঁর সহকর্মী বা ইন্ডাস্ট্রির সিংহভাগ মানুষ, এমনকী নেটিজেনরাও। এমন গুরুতর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গিয়ে তিনি 'বাড়াবাড়ি' করে ফেলেছেন বলে দাবি অধিকাংশের। এরপরে, একটি বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়েছে ডিজিট্যাল এজেন্সি (digital agency)-র তরফ থেকে। তাঁরাই নাকি  এই সচেতনতা স্টান্টের নেপথ্যে ছিলেন। তবে এতে তেমন বরফ গলেনি। পুনমের ওপর যারপরনাই ক্ষুব্ধ সিংহভাগ। আর এবার, সোশ্যাল মিডিয়ায় পুনমকে কটাক্ষ করেই একটি পোস্ট করেন আরেক বিতর্কের রানি... উরফি জাভেদ (Urfi Javed)। 

কী ছিল উরফির পোস্টে? নিজের বিছানায় শুয়ে, সাদা চাদর ঢাকা দিয়ে একটি ছবি পোস্ট করেছেন উরফি। সেখানে তিনি লিখেছেন, 'দুঃখিত বন্ধুরা.. আমি কিন্তু মারা যাইনি। আমি কেবল হ্যাঙওভার নিয়ে সচেতনতা প্রচার করতে চাই। যখন আপনি মদ্যপান করছেন, তখন নিজেকে মনে হবে প্রাণশক্তিতে ভরপুর। তবে তার পরেরদিন কিন্তু আপনার মনে হবে আপনি বোধহয় মরেই যাবেন। তবে আপনি সত্যি সত্যি মরবেন না।'

প্রসঙ্গত, গত শুক্রবার, পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ দিয়ে একটি পোস্ট করা হয়। কারণ হিসেবে বলা হয় সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তবে শনিবার, মডেল অভিনেত্রী নিজেই ভিডিও পোস্ট করে খোলসা করেন যে তিনি জীবিত এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেন তিনি। তবে এরপর প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি। সেইদিনই রাতে নিজেও একটি ভিডিও পোস্ট করেন পুনম, যেখানে তিনি তাঁর উদ্দেশ্যের কথা ফের খোলসা করেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

আরও পড়ুন: Rachana Banerjee: বিমানে উঠেই অবাক রচনা! তাঁর সিটে চিঠি আর উপহার রেখেছিল কে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget