এক্সপ্লোর

Urvashi-Pant Updates: ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি উর্বশী?

Urvashi Rautela Latest Social Media Post: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে তিনি বিষয়টা খোলসা করে জানিয়েছেন যে, তিনি মোটেই ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি।

মুম্বই: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) এবং ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) মধ্যে ঝামেলা যেন কাটছেই না। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একে অপরের নাম না করে বিঁধেছিলেন দুই তারকা। তারপর শোনা যায় হাত জোড় করে ঋষভের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন উর্বশী। কিন্তু সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে তিনি বিষয়টা খোলসা করে জানিয়েছেন যে, তিনি মোটেই ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট কের উর্বশী জানালেন তিনি ঋষভ পন্থের কাছে ক্ষমা চাননি-

কিছুদিন আগে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলা। ঘটনার সূত্রপাত বলিউড অভিনেত্রীর একটি দাবিকে কেন্দ্র করে। তিনি জানিয়েছিলেন, মিস্টার 'আর পি' তাঁকে বহুবার ফোন করেছিলেন । কিন্তু সেই ফোনে তিনি সাড়া দেননি। তিনি সেই সময় ব্যস্ত ছিলেন এবং ঘুমোচ্ছিলেন। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। বলাবলি শুরু হয়, উর্বশীর উল্লেখ করা আর পি কি তবে ঋষভ পন্থ? অভিনেত্রীর সেই বক্তব্যের পর ঋষভ পন্থ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেত্রীর নাম না করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। পাল্টা পোস্ট করেন উর্বশীও। এমনই চলছিল। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন, যে তিনি আর. পি-র জন্য কোনও বার্তা দিতে চান কিনা, তখন উর্বশী হাত জোড় করে বলেন যে তিনি দুঃখিত। কিন্তু এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর ক্ষমা চাওয়ার কারণ স্পষ্ট করে দেন অভিনেত্রী।

আরও পড়ুন - Vikram Vedha: কতগুলি দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা'? সংখ্যায় রয়েছে বড় চমক

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে, তিনি ক্ষমা চেয়েছিলেন তাঁর পরিবারের কাছে, তাঁর প্রিয়জনদের কাছে এবং তাঁর ভালোবাসার মানুষদের কাছে। এর সঙ্গে তিনি ভুয়ো খবর ছড়ানো ব্যক্তিদের উদ্দেশেও ক্ষোভ উগরে দিয়েছেন।

প্রসঙ্গত, অতীতে পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলেছিল । পরে অবশ্য সেই সম্পর্কে ফাটল ধরেছে বলে শোনা যায় । পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে কারণ, উর্বশীর দাবির পরই ইনস্টাগ্রামে জবাব দেন পন্থ । তবে এশিয়া কাপে ভারতের ম্যাচ দেখতে মরুদেশে হাজির ছিলেন উর্বশী । সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন তিনি । আর উর্বশীকে স্টেডিয়ামে দেখে গ্যালারিতে অনেকেই ঋষভ পন্থের নাম নিয়ে তাঁকে টিপ্পনি করতে শুরু করেন । উবর্শীকে অবশ্য এ সবে কান না দিয়ে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাটিংয়ের সময় তাঁকে উৎসাহ দিতে দেখা যায় ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget