এক্সপ্লোর

ABP Exclusive: আমি বিশ্বাস করি না উত্তমকুমার নেই: সাবিত্রী

Shabitri Chatterjee about Uttam Kumar: আজও বাঙালি মজে তাঁর হাসির মায়ায়, অভিনয়ের মায়াজালে। আর উত্তমকুমারের নায়িকা.. সাবিত্রী চট্টোপাধ্যায়? ৪৩ বছরও তাঁকে বিশ্বাস করাতে পারে না, উত্তমকুমার নেই।

কলকাতা: তাঁকে দেখে, মুগ্ধ হয়ে পর্দায় তিনি গেয়ে উঠতেন, 'কাজল হয়ে রাখব ধরে, দুটি চোখের ভ্রমরে..'

এই গানের সুর কানে এলেই বাঙালির মনে ভেসে ওঠে যে হাসিমুখ... তাঁর প্রয়াণের প্রায় ৪ দশক অতিক্রান্ত! মহানায়ক...বাঙালির চোখে তিনি চিরপ্রেমিক। উত্তমকুমার (Uttam Kumar)।

আর যাঁকে দেখে পর্দায় তাঁর কণ্ঠে এমন কালজয়ী গান শোনা যেত, তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়। বাংলা ছবির ইতিহাসে উত্তম-সুচিত্রার জুটি যদি কিংবদন্তি হয়, তাহলে খুব একটা পিছিয়ে নেই উত্তম-সাবিত্রীর রসায়নও। কিন্তু মহানায়কের মৃত্যুদিবসের বয়স বাড়ে কেবল.. সাবিত্রী চট্টোপাধ্যায় বিশ্বাস করেন, উত্তমকুমার আজও বিরাজমান।

২৪ জুলাই, উত্তমকুমারের প্রয়াণদিবসের ৪৩ বছর। আজও বাঙালি মজে তাঁর হাসির মায়ায়, অভিনয়ের মায়াজালে। আর উত্তমকুমারের নায়িকা.. সাবিত্রী চট্টোপাধ্যায়? ৪৩ বছরও তাঁকে বিশ্বাস করাতে পারে না, উত্তমকুমার নেই। এবিপি লাইভকে মহানায়ককে নিয়ে কথা বলতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের গলায় ঈষৎ অবিশ্বাস, ঈষৎ হতাশাও। অভিনেত্রী বলছেন, 'আমি উত্তমকুমারের মৃত্যুকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না উনি নেই। আর যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না, তাঁর স্মৃতিচারণা কী করে করব! আমার কাছে ও এখনও উনি জীবন্ত। ইন্ডাস্ট্রিকে উনি যা দিয়ে গিয়েছেন, তাতে এখনও কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়, যে উনি আর নেই।'

মঞ্চ থেকে শুরু করে রুপোলি পর্দা, সফল অভিনয়, নিখুঁত রসায়নে বার বার দর্শকদের মনজয় করেছে তাঁদের জুটি। সহ-অভিনেতা উত্তমকুমারের কোন শিক্ষা সাবিত্রীর জীবনে আজও সবুজ? অভিনেত্রী বলছেন, 'ফ্লোরে ২ জনই ২ জনকে শিখিয়েছি। আলাদা করে বেছে নেওয়া অসম্ভব। আর ওই যে.. যাঁর মৃত্যুকেই বিশ্বাস করি না তাঁর স্মৃতি নিয়ে কিছু বলা যায় না। যদি আপনার মনে হয় উত্তমকুমার নেই, ওঁর যে কোনও একটা ছবি দেখে নেবেন। দেখবেন উনি সঙ্গে সঙ্গে জীবন্ত হয়ে গিয়েছেন আপনার চোখে।'

মৃত্যুদিবসে উত্তমকুমারের নিজের বাড়িতেও কখনও কোনও বিশেষ আয়োজন করা হয় না। তবে এই দিনটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় চট্টোপাধ্যায় বাড়ির দরজা। অনুরাগীরা এসে সম্মান জানাতে পারেন মহানায়ককে। যে বাড়িতে মহানায়কের ছোঁয়া রয়েছে, সেই ইতিহাসকে ছুঁয়ে শিহরিত হতে পারেন... প্রতিবার নতুন করে। উপলদ্ধি করতে পারেন... মহানায়ক সত্যিই মৃত্যুর চেয়ে বড়।

আরও পড়ুন: Uttam Kumar Death Anniversary: প্রয়াণদিবসে উত্তমকুমারের বাড়িতে অবারিত দ্বার, প্রতিবছর ভিড় জমান অনুরাগীরা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget