এক্সপ্লোর

Vicky Kaushal: শাহরুখ-প্রভাস নন... একমাত্র ভারতীয় হিসেবে ভিকি কৌশলকে ফলো করে ইনস্টাগ্রাম

Vicky Kaushal News: ভিকি কৌশলই নাকি হলেন একমাত্র ভারতীয়, যাঁকে ফলো-ব্যাক করেছে ইনস্টাগ্রাম। বলিউডের বহু তারকারই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের মধ্যে অনেকের ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর

কলকাতা: নতুন ছবি মুক্তির পরেই ভিকি কৌশলের (Vicky Kaushal) জন্য সুখবর। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যে জনপ্রিয়... সে আর নতুন কি। তাঁর যে কোনও পোস্টই চলে আসে খবরের শিরোনামে। তবে ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়ায় এবার নতুন এক সম্মান পেলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। 

কি সেই সম্মান? ভিকি কৌশলই নাকি হলেন একমাত্র ভারতীয়, যাঁকে ফলো-ব্যাক করেছে ইনস্টাগ্রাম। বলিউডের বহু তারকারই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের মধ্যে অনেকের ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। তবে ইনস্টাগ্রাম সংস্থা গোটা দেশের মধ্যে একমাত্র একটি মানুষকেই ফলো করেন। তিনি ভিকি কৌশল।

প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ডাঙ্কি' (Dunki), আর সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। সদ্য 'কফি উইথ কর্ণ'-তে এসেছিলেন ভিকি, আর সেখানেই কর্ণের প্রশ্নের উত্তরে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নেন ভিকি। তুলে ধরেন একটি ঘটনার কথা।

অভিনেতা বলেন, 'আমরা একদিন শ্যুটিং করছি খুব তাড়াহুড়োতে। শাহরুখ স্যারে সঙ্গে আমার একটা দৃশ্য ছিল। তবে সেখানে ক্যামেরা থাকবে শাহরুখের পিছনে, দেখা যাবে কেবল তাঁর কাঁধ। আমি কেবল তাঁর দিকে তাকিয়ে সংলাপ বলব। তবে সেইদিন ওঁর ভীষণ ব্যস্ততা ছিল অন্য় কোনও এক কাজের। নিজের শ্যুটটা শেষ করেই উনি সেট ছেড়ে বেরিয়ে যান। আমার শটটা তখনও দেওয়া হয়নি। শেষে ওঁর বডি ডাবল দিয়েই শ্যুটটা করি। যেহেতু শাহরুখের পিছনে ক্যামেরা থাকবে, ফলে কোনও সমস্যাই হয়নি শটটা দিতে। তবে এরপরে রাতের দিকে আমায় ফোন করেছিলেন শাহরুখ স্যার.. আমি তখন অন্য একটা কাজে থাকায় ফোনটা ধরতে পারিনি। এরপরে উনি আমায় মেসেজ করেন একটা। সেটা দেখে তো আমি অবাক!। দুঃখপ্রকাশ করে উনি লিখেছেন, আমার শটের সময় উনি না থাকার জন্য উনি দুঃখিত। আর তাই.. ওই শটটা আরও একবার শ্যুট করতে চান উনি।'

ভিকি আরও বলেন, 'কেবল নিজের কেন.. সবার সংলাপই ওঁর মনে থাকে। ওই শটটা শাহরুখ স্যার আবার দিতে চাওয়ায় আমিই বারণ করেছিলাম। বলেছিলাম, 'ওই অনুভূতি আমার আর আসবে কি না কে জানে। শটটা হয়ে গিয়েছে, আমি পরিচালক সবাই খুশি। আর ওটা শ্যুট করার প্রয়োজন নেই।' তবে শাহরুখ স্যার সেটা শুনতে রাজিই নন। শটে ওর কাঁধের পিছনটা দেখা যায়নি। শেষে পরেরদিন সেটে এসে, নিজে ওই শটটা দেখলেন তিনি। তারপরে সন্তুষ্ট হয়ে নিরস্ত হলেন আবার শ্যুট করা থেকে। এই জন্য উনি বাদশা।'

আরও পড়ুন: Anupam Roy Interview: প্রায় ৮টি গান বাতিল করেছেন সৃজিত, 'হতাশ' হয়ে অনুপম লিখেছিলেন, 'আমি বাউন্ডুলে ঘুড়ি'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget