এক্সপ্লোর

Vicky-Sara: চাপাটি-আচারে ভুরিভোজ, জমিয়ে কেনাকাটা, রাজস্থান দেখল অচেনা ভিকি-সারাকে

Vicky Kaushal and Sara Ali Khan: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিকি ও সারার রাজস্থানে কেনাকাটি করার টুকরো টুকরো ভিডিও। কখনও তাঁরা পৌঁছলেন কাপড়ের দোকানে। কখনও আবার পাদুকা কিনতে ব্যস্ত হয়ে পড়লেন দুজনে।

কলকাতা: সামনেই মুক্তি পাবে তাঁদের নতুন ছবি। আর তার আগে, আজমের শরিফে গিয়ে যেন তারকা নয়, ছবির চরিত্রই হয়ে উঠলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan)। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে গিয়ে চেখে দেখলেন রুটি-আচার। দাওয়ায় বসে জমল আড্ডা, গান। 

আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর এই ছবি মুক্তির আগেই আজমের শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক নায়িকা। সেখানে গিয়ে তাঁরা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গেলেন স্থানীয়দের সঙ্গে। গ্রামের একটি দাওয়ায় বসে চাপাটি, আচার দিয়ে খাওয়া দাওয়া সারেন ভিকি ও সারা। প্রিয় তারকাকে তাঁদের মধ্যে পেয়ে মুগ্ধ অনুরাগীরাও। ভিকি-সারার সঙ্গে নিজেদের ছবি ফ্রেমবন্দি করতে তখন হুড়োহুড়ি সবার মধ্যে। আবার ভিকি সারার মুখে রান্নার প্রশংসা শুনে গান গেয়ে উঠলেন গৃহিনীরা। তাল মেলালেন ভিকি ও সারাও। 

এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিকি ও সারার রাজস্থানে কেনাকাটি করার টুকরো টুকরো ভিডিও। কখনও তাঁরা পৌঁছলেন কাপড়ের দোকানে। কখনও আবার পাদুকা কিনতে ব্যস্ত হয়ে পড়লেন দুজনে। এমনকি সিনেমার ধাঁচেও সংলাপ বলেও মজা করলেন তাঁরা। 

এই ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। 

এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।

আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget