এক্সপ্লোর

অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত ও তো নির্দোষ! রিয়ার পাশে বিদ্যা

সংবাদমাধ্যম যেন স্বনিয়োজিত দায়িত্ব পালন করে ইতিমধ্যেই রিয়াকে দোষী সাব্যস্ত করে দিয়েছে! এমনই অভিযোগ তুলে রিয়ার পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, বিদ্যা বালান, লক্ষী মাঞ্চু-র মতো কয়েকজন বলিউড অভিনেত্রী।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী অভিযুক্তদের অন্যতম। তবে এটাও ঠিক যে যতক্ষণ না পর্যন্ত তিনি দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু সংবাদমাধ্যম যেন স্বনিয়োজিত দায়িত্ব পালন করে ইতিমধ্যেই রিয়াকে দোষী সাব্যস্ত করে দিয়েছে! এমনই অভিযোগ তুলে রিয়ার পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, বিদ্যা বালান, লক্ষী মাঞ্চু-র মতো কয়েকজন বলিউড অভিনেত্রী। লক্ষী মাঞ্চু টুইট করেছেন, “রিয়া চক্রবর্তীর ইন্টারভিউটি দেখলাম। সংবাদমাধ্যম তো রিয়াকে অসুরের রূপ দিয়েছে। সত্যি ঘটনাটা কী, তা আমি জানিনা। তবে আশা করি সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আইনের উপর এবং যাঁরা তদন্ত করছেন তাঁদের উপরে আমার ভরসা আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও একজনকে নিয়ে এমন কাটাছেঁড়া আমরা বন্ধ রাখতে পারি না কি?’ লক্ষীর আরও সংযোজন, ‘সংবাদ মাধ্যমের কারণে রিয়া ও তার পরিবার তীব্র যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে। আমার যদি এরকম কোনও পরিস্থিতি হতো, তাহলে আমি চাইতাম কলিগরা আমার পাশে দাঁড়াক। সেই ভাবনা থেকেই আমি আমার সহকর্মীর পাশে আছি। যতক্ষণ না পর্যন্ত রিয়া দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই আক্রমণ বন্ধ হোক।” লক্ষীর টুইটের খানিক পরপরই টুইট করেন বিদ্যা বালন। বলেন, “সত্যি কথাটা দ্বিধাহীনভাবে,স্পষ্ট কথায় প্রকাশ করার জন্য বলার জন্য ঈশ্বর তোমার মঙ্গল করুক লক্ষী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে মিডিয়া যে সার্কাস তৈরি করছে এটা খুবই দুঃখজনক। আবার,রিয়া চক্রবর্তীর অবস্থা দেখে একজন মহিলা হিসেবে আমার মন ভেঙে পড়েছে। একজন নাগরিকের সাংবিধানিক অধিকারকে তো সম্মান করতে হবে। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো একজন নির্দোষ, তদন্ত শেষ হওয়ার আগে তাকে অপরাধী বলা যায় নাকি!”, প্রশ্ন তুলেছেন ‘কাহানি’-র অভিনেত্রী। টুইট করেছেন তাপসীও। “পার্সোনালি আমি সুশান্তকে চিনতাম না। আমি রিয়াকেও চিনি না। কিন্তু আমি এইটুকু জানি যে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে, যিনি এখনো দোষী প্রমাণিত হন নি, তাকে অপরাধী বানানো ঠিক নয়। শান্তির জন্য নিজের দেশের আইনকে বিশ্বাস করুন।” বলছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget