এক্সপ্লোর

Dhanush-Nayanthara: ধনুষ-নয়নতারা বিবাদের মধ্যেই বড় পদক্ষেপ নিলেন ভিগ্নেশ শিবান

Vignesh Shivan on Dhanush-Nayanthara Controversy: ‘নানুম রাউডি ধান’ ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারিটেল-এ।

কলকাতা: আইনি বিবাদে জড়িয়েছেন লেডি সুপারস্টার (Lady Superstar) নয়নতারা (Nayanthara) ও ধনুষ (Dhanush)। নয়নতারাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র বিতর্কের নেপথ্যে রয়েছে। ওই তথ্যচিত্রে ধনুষ প্রযোজিত ছবির কিছু দৃশ্য দেখানো হয়েছে বলে স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করেছেন অভিনেতা। আর সেই নিয়ে কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয়েছেন নয়নতারা এবং ধনুষ। (Nayanthara vs Dhanush)। নয়নতারা ও তাঁর স্বামী ভিগ্নেশ শ্রীবানকে আইনি নোটিশ পাঠিয়েছেন ধনুষ। আর এবার, পদক্ষেপ গ্রহণ করলেন নয়নতারার স্বামী বিগ্নেশ শিবান। 

নয়নতারা ও ধনুষের বিবাদ শুরু হয়েছিল এক্স অ্যাকাউন্ট থেকেই। আর এবার, এই বিতর্কের মধ্যেই বিগ্নেশ নিজের এক্স অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন। অনেকেই মনে করছেন, স্ত্রীর সঙ্গে ধনুষের এই বিবাদ দেখবেন না বলেই এই পদক্ষেপ নিয়েছেন ভিগ্নেশ। অনেকে আবার মনে করছেন, নির্বিবাদী ভিগ্নেশ এই সমস্ত ঝামেলা থেকে বিরত থাকতেই নিজের এক্স অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন। নয়নতারার পাশাপাশি ভিগ্নেশকেও আইনি নোটিশ পাঠিয়েছিলেন ধনুষ। তার প্রত্যুত্তরে নয়নতারা সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেও কোনও উত্তর দেননি ভিগ্নেশ। তাঁদের তরফ থেকে কোনও আইনি প্রত্যুত্তর এসেছে বলেও জানা যায়নি।

‘নানুম রাউডি ধান’ ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারিটেল-এ। ১৮ নভেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এ ওই তথ্যচিত্রটি মুক্তি পাবে। কিন্তু ছবির ওই দৃশ্য কেন দেখানো হল, সেই নিয়েই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করেছেন ধনুষ। স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করে নোটিস ধরিয়েছেন। (Nayanthara: Beyond The Fairy Tale)। ‘নানুম রাউডি ধান’ (Naanum Rowdy Dhaan) ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা খোদ এবং বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুষ। সেই ক্ষমতা প্রয়োগ করেই ধনুষ স্বত্ববাবদ মোটা টাকা দাবি করেছেন। আর সেই আইনি নোটিস পেয়েই ফুঁসে উঠেছেন নয়নতারা। সরাসরি খোলা চিঠি লিখেছেন ধনুষের উদ্দেশে। ধনুষের আসল চরিত্র সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

আরও পড়ুন: Pushpa 2: 'পুষ্পা'-র লক্ষ্য এখন 'বাহুবলী', 'জওয়ান'-এর রেকর্ড? ইতিমধ্যেই বিক্রি হল কত লাখ টিকিট?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget