এক্সপ্লোর

'Surjo' Trailer Out: নিজে পুড়ে অন্যের জীবনে আলো হয়ে হাজির হবে 'সূর্য', প্রকাশ্যে বিক্রম-মধুমিতা-দর্শনার ছবির ট্রেলার

New Movie Update: অন্যের জীবনে রোদ হয়ে আলো দেয়, অথচ নিজে ভিতরে পুড়ে তৈরি হয় সূর্য। প্রকাশ্যে এল বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'সূর্য'-র ট্রেলার। কবে মুক্তি পাবে ছবিটি?

কলকাতা: এক ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দর্শনা বণিক (Darshana Banik)। চলতি মাসেই মুক্তি পাবে 'সূর্য' যার ট্রেলার ('Surjo' Trailer Out) এসেছে প্রকাশ্যে। বলাই বাহুল্য নাম ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।

প্রকাশ্যে বিক্রম-মধুমিতা-দর্শনার 'সূর্য' ছবির ট্রেলার

অন্যের জীবনে রোদ হয়ে আলো দেয়, অথচ নিজে ভিতরে পুড়ে তৈরি হয় সূর্য। প্রকাশ্যে এল বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'সূর্য'-র ট্রেলার। 

ছবিতে সূর্যের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। ট্রেলার জুড়ে কোনও সংলাপ নেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের মুখে। তবে ট্রেলার জুড়ে শুধুই তাঁকে নিয়ে কথা। ট্রেলারে বেশ কিছু সংলাপ শোনা যায়, যেখানে সূর্যের চরিত্রের সঙ্গে ভগবানের তুলনা করা হয়। মেঘের ফাঁক থেকে টুক করে এক চিলতে রোদ সবার জীবনে দিয়ে চলে যায় এই সূর্য। অন্যের জীবনে রোদ হয়ে আলো দেয়, অথচ নিজের ভিতরে পুড়ে যায় সে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে বিক্রম লেখেন, 'এক অদৃশ্য বন্ধন, অদেখা প্রেম আর অজানা বিশ্বাসের না বলা গল্প নিয়ে সূর্য আসছে'।

আরও পড়ুন: YRF Spy Universe: যশ রাজের স্পাইভার্সে এবার আলিয়া-শর্বরী জুটি, প্রকাশ্যে নতুন ছবি 'আলফা'র টিজার

ছবিতে বিক্রমের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বণিককে। ঊমার চরিত্রে দেখা যাবে মধুমিতাকে ও দর্শনার চরিত্রের নাম দিয়া। দারুণ লুকে ট্রেলারে দেখা গিয়েছে দুই অভিনেত্রীকে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। গতকাল শহরের এক বড় রেস্তোরাঁয় হয়ে গিয়েছে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। ছবির অধিকাংশ অংশেরই শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ের অপরূপ পরিবেশে দেখা গিয়েছে সূর্যের বেশ কিছু দৃশ্য। বিশেষ নজর কাড়ে ছবির আবহ সঙ্গীত। অন্য ধরনের মিউজিক মন ছোঁয়। ইতিমধ্যে ছবির একটি গান মুক্তি পেয়েছে। আগামী ১৯ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ছবি 'সূর্য'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget