এক্সপ্লোর

Vikram Solanki: 'টাইম মেশিন' হয়ে কলকাতা কি ফেরাতে পারবে 'ইচ্ছে নদী' জুটির ভালবাসাকে? উত্তর মিলবে ছবিতে

Sohorer Ushnotomo Dine: আজ মুক্তি পেল এই ছবির প্রথম গান, 'টাইম মেশিন'। লগ্নজিতার কন্ঠের সঙ্গে উপরি পাওয়া দু-চোখ ভরে কলকাতার মাধুর্য্য দেখা।চেনা শহর যেন ক্যামেরার লেন্সের ওপারে অজানা, ম্যাজিক জানা শহর।

কলকাতা: এই শহর কলকাতা যেন টাইম মেশিন (Time Machine)। একটানে ফিরিয়ে দিতে পারে অনেকগুলো হারিয়ে যাওয়া পুরনো বছরকে। আর ভালবাসা? তাকে কি ফিরিয়ে দিতে পারে কলকাতা? সেই উত্তর খুঁজতেই যেন গল্প বুনেছেন পরিচালক অরিত্র সেন (Aritra Sen)। আর তাঁর সেই ছবির নাম 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। 

আজ মুক্তি পেল এই ছবির প্রথম গান, 'টাইম মেশিন'। লগ্নজিতার কন্ঠের সঙ্গে সঙ্গে উপরি পাওয়া দু-চোখ ভরে কলকাতার মাধুর্য্য দেখা। চেনা শহর যেন ক্যামেরার লেন্সের ওপারে অজানা, ম্যাজিক জানা শহর। সেখানে আছে ময়দানের সবুজ, হাওড়া ব্রিজের নস্ট্যালজিয়া, গঙ্গার ঘাটের মাদকতা... আর আছে.. একটা 'টাইম মেশিন'।

এই ছবিতে শোলাঙ্কি রায় (Sholanki Roy)-র চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে শোলাঙ্কি লিখেছিলেন, 'আত্মবিশ্বাসী অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে, সম্ভব হয়নি তা! কলকাতার প্রতি অদম্য ভালোবাসা কোথাও আটকে রাখে তাকে। পুরনো প্রেম, বন্ধুত্ব গুলো বরাবর তার কাছে খুব দামি।'

অন্যদিকে এই ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)-র চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। নিজের চরিত্র নিয়ে বিক্রম লিখেছিলেন, 'বিদেশে ৫ বছর কাটিয়ে ঋতবাণ ফেলে আসা পুরনো বন্ধুত্ব, প্রেম ফিরে পেতে আর নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে ফিরে আসে কলকাতায়!'

এই ছবিতে রয়েছেন অনামিকা চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক ও চরিত্র সম্পর্কে কয়েকটি কথা শেয়ার করে নিয়েছিলেন তিনিও। এই ছবিতে অনিন্দিতার চরিত্রের নাম ক্রিস্টিন। কর্পোরেটে কাজ করেন ২৮ বছরের ক্রিস্টিন। নিজের লুক শেয়ার করে অনামিকা লিখেছিলেন, 'ক্রিস্টিন একজন বিশ্বাসযোগ্য বন্ধু। নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে কলকাতা ছেড়ে পাড়ি দিতে চায় বিদেশে।'

এই ছবিতে আরও প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী,  রাহুল দেব বোস,  অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস,  লগ্নজিতা চক্রবর্তী,  অর্নব দাস। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত পরিচালক নবারুন বোস ও সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।

ছোটপর্দার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় বিক্রম-শোলাঙ্কি জুটি। স্টার জলসার ‘ইচ্ছে নদী’ (Ichche Nodee) ধারাবাহিকে দেখা গিয়েছিল দু’জনকে। ২০১৫ সালে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শেষ হয় ২০১৭ সালের ২৮ মে। এই সময়ের মধ্যে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অনুরাগ ও মেঘলা হিসেবে দারুণ জনপ্রিয়তা পান বিক্রম-শোলাঙ্কি।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget