এক্সপ্লোর

Vikram-Solanki: পাঁচ বছর পরে 'শহরের উষ্ণতম দিনে' দেখা হল 'ইচ্ছে নদী' জুটির, তারপর?

Vikram-Solanki New film: রবিবার থেকেই সিনেমার শুটিং শুরু হয়েছে । ছুটির দিনে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায় তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন

কলকাতা: পাঁচ বছর পরে ফের পর্দায় একসঙ্গে অভিনয় করছেন তাঁরা। কিন্তু এই মধ্যের পাঁচ বছর দূরত্ব কমাল না কি বাড়ল তাঁদের মধ্যে? শ্যুটিং শুরুর প্রথম দিনেই তুমুল ঝামেলায় জড়ালেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) আর শোলাঙ্কি রায় (Solanki Roy)। রবিবার শুরু হয়েছে তাঁদের নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'-এর শ্যুটিং। ছবি পরিচালনায় রয়েছেন অরিত্র সেন  (Aritra Sen)।

রবিবার থেকেই সিনেমার শুটিং শুরু হয়েছে । ছুটির দিনে বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায় তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিয়তেই তাঁদের নতুন সিনেমার কথা ঘোষণা করেন বিক্রম আর শোলাঙ্কি । এই ভিডিওতে দেখা যায়, একে অন্যের সঙ্গে খুনসুটি মেতেছেন দুজনেই । পুরো ভিডিও জুড়েই দুজনের ঝগড়া করে গেলেন । এমনকি, রাগের বশে আবার বিক্রমের গলাও টিপে ধরেন শোলাঙ্কি। তবে পুরোটাই মজার ছলে। আর ঝগড়ার বিষয়গুলিও নেহাত মজার। ঠিক কতদিন পরে একসঙ্গে পর্দায় আসছেন তাঁরা, কার নাম আগে থাকবে.. এই সমস্ত নিয়েই তুমুল খুনসুটু থুড়ি ঝগড়া চলল দুজনের মধ্যে। 

আরও পড়ুন: Top Entertainment News: সৌমিত্র-স্বাতীলেখাকে শ্রদ্ধা আমূলের, দুর্ঘটনায় আহত সামান্তা-বিজয়, বিনোদনের সারাদিন

ছোটপর্দার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় বিক্রম-শোলাঙ্কি জুটি। স্টার জলসার ‘ইচ্ছে নদী’ (Ichche Nodee) ধারাবাহিকে দেখা গিয়েছিল দু’জনকে। ২০১৫ সালে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শেষ হয় ২০১৭ সালের ২৮ মে। এই সময়ের মধ্যে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অনুরাগ ও মেঘলা হিসেবে দারুণ জনপ্রিয়তা পান বিক্রম-শোলাঙ্কি। জনপ্রিয় এই জুটিকে নিয়েই ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি তৈরি করছেন অরিত্র সেন। ছোটপর্দার জুটি বড়পর্দাতেও আসছেন জুটি হিসেবেই। এ বড় একটা দেখা যায় না। তাই এই জুটির সমীকরণ নিয়ে উচ্ছসিত অনুরাগীরাও। 

ইতিমধ্য়েই বড়পর্দায় পা রেখেছেন শোলাঙ্কি। উইন্ডোজ-এর প্রযোজনায় 'বাবা, বেবি ও' ছবিতে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন যীশু সেনগুপ্ত। অসমবয়সী এক প্রেমের গল্প মন কেড়েছিল দর্শকদের। শোলাঙ্কির দ্বিতীয় ছবি কতটা মন কাড়ে তা দেখার অপেক্ষায় দর্শকেরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

">

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget