এক্সপ্লোর

Web Series Seven: পাহাড়ে ঘুরতে গিয়ে ব্যাগ ভর্তি টাকা পেলেন গৌরব, ঋদ্ধিমা, অঞ্জনেরা! তারপর?

Anjan Dutta's Web Series 'Seven': পাহাড়ে ঘুরতে এসে কিছু বাঙালি পর্যটক খুঁজে পান একটি টাকা ভর্তি ব্যাগ, আর সেই সঙ্গে একটি পিস্তল। সেখান থেকেই শুরু হল গল্পের

কলকাতা: বন্ধুত্বের মোড়কে জড়িয়ে থাকা থ্রিলার গল্প। টাকা, বন্ধুত্ব, প্রেম.. সব মিলিয়ে টান টান ওয়েব সিরিজ অঞ্জন দত্তের (Anjan Dutt)-এর নতুন ওয়েব সিরিজ 'সেভেন' (Seven)। এই সিরিজে অভিনয়ে দেখা যাবে, অঞ্জন দত্ত (Anjan Dutt), গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee), ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh), সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee), অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও অন্যান্যরা।

পাহাড়ে ঘুরতে এসে কিছু বাঙালি পর্যটক খুঁজে পান একটি টাকা ভর্তি ব্যাগ, আর সেই সঙ্গে একটি পিস্তল। সেখান থেকেই শুরু হল গল্পের। শুধুই কী টাকা আর লোভ? নাহ, এই গল্পে জড়িয়ে রয়েছে সম্পর্কের জটিলতাও। টাকা পেলে কারও স্বপ্নপূরণ হবে, কেউ আবার সেই টাকা ছুঁতেও চায় না। সব মিলিয়ে কে জিতবে, সম্পর্ক না টাকার লোভ, সেই গল্পই তুলে ধরবে 'সেভেন'।                                 

আরও পড়ুন: Bengali Serial: চুটিয়ে অভিনয় করেছিলেন মিমির সঙ্গে, এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অয়ন্না

তবে কেবল কাস্টিংয়ে চমক নয়, চমক রয়েছে এই ওয়েব সিরিজের সুরেও। অঞ্জনের একাধিক কাজের মতো এই সিরিজেরও সঙ্গীত পরিকল্পনা করেছেন নীল দত্ত। এই ছবির জন্য একটি গান লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। ছবিটি জি ফাইভে মুক্তি পাবে ১৭ মার্চ (17 March)।                                           

অঞ্জন দত্তের পরিচালনার ধারা বজায় রেখেই এই সিরিজেরও প্রেক্ষাপট পাহাড় । পাহাড়ে ঘুরতে এসেই এই গল্পের শুরু । ৫ বন্ধুর পাহাড়ে ঘুরতে আসা আর তারপর ডলারে ভর্তি একটি ব্যাগ পাওয়া, সেখান থেকেই শুরু হয় গল্প । থ্রিলার গল্পেও তাই রয়েছে মন জুড়নো পাহাড়ি সৌন্দর্য্য । সেইসঙ্গে পাওয়া যাবে অঞ্জন নচিকেতার যুগলবন্দিও ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZEE5 Bangla (@zee5_bangla)

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
Chiranjeet Chakraborty: 'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
'দলবদল করলে সাংসদপদ খারিজ হওয়া উচিত', তৃণমূলের ভাঙন নিয়ে এ কি বললেন চিরঞ্জিৎ!
Chiranjeet Chakraborty: 'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ
'শেষ ১০ বছর তৃণমূল শুধু গুছিয়েছে, আগ্রহ কমে গিয়েছিল আমার', দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিরঞ্জিৎ

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget