এক্সপ্লোর

Welcome 3 Release: অক্ষয় কুমার নিয়ে ফিরছেন 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল', ঘোষণা হল মুক্তির তারিখ

Akshay Kumar: শোনা যাচ্ছে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে একগুচ্ছ তারকা যোগ দেবেন। নানা পাটেকর ও অনিল কপূর, যাঁরা জনপ্রিয় দুই চরিত্র উদয় ও মজনুতে প্রাণ ঢেলেছিলেন, তাঁদের চরিত্র নাকি ফিরছে না এবার।

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির ('Welcome' Franchise) তৃতীয় ছবির কথা। শোনা গিয়েছিল অবশেষে আসছে 'ওয়েলকাম ৩' (Welcome 3)। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) প্রজেক্টের মুক্তির দিনক্ষণ। 

আসছে 'ওয়েলকাম ৩', হল আনুষ্ঠানিক ঘোষণা

শোনা গিয়েছিল, 'ওয়েলকাম ৩' নিয়ে ফের পর্দায় ফিরবেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এছাড়া নতুন ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো নাম যুক্ত হবে বলেও শোনা গিয়েছিল। এবার ছবির নাম ও মুক্তির নাম ঘোষণা হল আনুষ্ঠানিকভাবে। 

'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। ছুটির সময়ে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিলেন নির্মাতারা। উল্লেখ্য এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'ওয়েলকাম' মুক্তি পেয়েছিল ২০০৭ সালের বড়দিনেই। 

ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। এক অনন্য ধরনের অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি তৈরিই উদ্দেশ্য, যা আগের দুই পর্বের থেকে আরও এক ধাপ এগিয়ে তৈরি হবে।' দ্বিতীয় পর্বে অক্ষয় কুমারকে দেখা যায়নি, তবে এই তৃতীয় ছবিতে ফিরছেন 'খিলাড়ি'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

প্রসঙ্গত, শোনা যাচ্ছে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে একগুচ্ছ তারকা যোগ দেবেন। নানা পাটেকর ও অনিল কপূর, যাঁরা জনপ্রিয় দুই চরিত্র উদয় ও মজনুতে প্রাণ ঢেলেছিলেন, তাঁদের চরিত্র নাকি ফিরছে না এবার। তার বদলে 'মুন্নাভাই' জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসি আসছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া কাস্টে যোগ দেবেন দিশা পাটনি ও জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়াও শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু, তারকা অভিনেতা ও 'ওয়েলকাম ৩' ছবির প্রযোজক সুনীল শেট্টি নাকি নিয়ে আসবেন এক নতুন চরিত্রকে। 

আরও পড়ুন:Box Office Collection: স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে মোট ১৪০ কোটি টাকা ব্যয় দর্শকদের, কোন ছবির আয় কত?

সূত্রের আরও খবর, শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। শ্যুটিং লোকেশনও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অ্যাকশন দৃশ্য নিয়ে কাজকর্ম এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ছবির ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশ্যুটও করা হয়েছে এবং শীঘ্রই সেই ছবি আসবে প্রকাশ্যে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget