এক্সপ্লোর

Raina on Pushpa Dance: ডেভিড ওয়ার্নারের পর সুরেশ রায়নার ভাইরাল ডান্স 'পুষ্পা'র গানের তালে

'পুষ্পা দ্য রাইজ' ছবির পরিচালক সুকুমার আর এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবি।

মুম্বই: দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) ব্লকবাস্টার হিট ছবি 'পুষ্পা- দ্য রাইজ'-এ (Pushpa: The Rise) মেতে রয়েছে দেশের সিনেমাপ্রেমীরা। অবশ্য শুধু এমনটাই বলা যাবে না। 'পুষ্পা'র স্টাইলে মাতলেন গোটা বিশ্বের ক্রিকেটাররাও। সম্প্রতি 'পুষ্পা'র জনপ্রিয় গান 'শ্রিভাল্লি'তে ডান্স স্টেপ মিলিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক ওয়ার্নারের মেয়েরাও পারফর্ম করেছেন এই গানে। এবার একই গানে পারফর্ম করলেন সুরেশ রায়না (Suresh Raina)। চেন্নাই সুপার কিংসের রায়না অবশ্য 'পুষ্পা'র হিন্দি ভার্সনের গানটিতে স্টেপ মিলিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে ভিডিওটি পোস্ট করে সুরেশ রায়না লিখেছেন, 'আমি থামতে পারছি না। আমার পক্ষ থেকে একটা চেষ্টা করেছি।'

শুধু নিজের 'পুষ্পা'র গানে পারফর্ম করেই থেমে থাকেননি সুরেশ রায়না। আল্লু অর্জুনকে জানিয়েছেন অভিনন্দনও। দক্ষিণী সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়ে সুরেশ রায়না লিখেছেন, 'ভাই আল্লু অর্জুন, কী অতুলনীয় পারফরম্যান্স যে তুমি করেছো, তার কোনও জবাব নেই। তোমার জন্য অনেক অনেক সাফল্যের শুভ কামনা রইল।'

আরও পড়ুন - Sunaina Roshan's Birthday: 'কিছু সম্পর্ক চিরকালীন', ফের একসঙ্গে হৃত্বিক-সুজান

প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রাইজ' ছবির পরিচালক সুকুমার আর এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। সম্প্রতি দক্ষিণী ছবির তারকাদের ক্ষেত্রে দেখা গিয়েছে, রজনীকান্ত এবং কমল হাসানের পর সেখানকার প্রায় সব নায়করাই কম বেশি মানুষের কাছে জনপ্রিয়। কিন্তু এঁদের কেউ কেউ একটি ছবির দৌলতেই গোটা দেশজুড়ে বা আন্তর্জাতিক ক্ষেত্রে তারকা হয়ে উঠছেন। এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে বলা যায় প্রভাসের কথা। প্রভাস আগে অনেক দক্ষিণী ছবিই করেছিলেন। কিন্তু 'বাহুবলী' তাঁর জনপ্রিয়তাকে আকাশছোঁয়া করে দিয়েছে। ধনুশের ক্ষেক্ষেও একইরকমভাবে আসে 'রাঞ্ঝানা' ছবির নাম। এবার সেই তালিকায় যোগ হয়েছে আল্লু অর্জুনের নাম। 'পুষ্পা দ্য রাইজের' বিপুল বক্স অফিস কালেকশন নেট নাগরিকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। দক্ষিণী ছবির দেশজোড়া অনুরাগীদের বা হিন্দিভাষী অনুরাগীদের এখন চাহিদা কবে এরকমভাবেই হিন্দি ছবিতে দেখা যাবে দক্ষিণের অন্যতম সুপারস্টার মহেশবাবুকে।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget