এক্সপ্লোর

Aryann Bhowmik: একদিকে বড়পর্দার বড় প্রোজেক্ট, তার মধ্যেই কেন ফিরছেন ছোটপর্দায়? উত্তর দিলেন আরিয়ান

Aryann Bhowmik on Bengali Serial: কেন আবার ছোটপর্দায় ফেরা? আরিয়ান বলছেন, 'আমি বিশ্বাস করি একজন শিল্পী যতগুলো মাধ্যমে কাজ করবে, সে আরও বেশি উন্নতি করবে'

কলকাতা: একদিকে তিনি বড়পর্দার কাজ করছেন। পাশাপাশি এবার তাঁকে দেখা যেতে চলেছে নতুন ধারাবাহিকেও। সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'-র মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmick)-কে। আপাতত 'কাকাবাবু'-র নতুন ছবির শ্যুটিং করতে দেশের বাইরে তিনি। এর মধ্যেই সামনে এসেছে তাঁর নতুন ধারাবাহিকের প্রোমো। নতুন এই ধারাবাহিকে আরিয়ানের চরিত্রটা ঠিক কেমন? শ্যুটিংয়ের ফাঁকেই নতুন ধারাবাহিক 'ভিডিও বৌমা' নিয়ে এবিপি লাইভ বাংলার সঙ্গে কথা বললেন আরিয়ান। 

অভিনেতার কথায়, 'একটা নতুন প্রোজেক্ট শুরু হলে দর্শকদের সবসময় একটা প্রত্য়াশা থাকে। অভিনেতাদের ও মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। চরিত্রটা চ্যালেঞ্জিং হবে না সহজ, তা যেন সেটে যাওয়ার আগে বোঝাই যায় না। কিন্তু ভিডিও বৌমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছিল, সেটা হল ধারণাটা একেবারে নতুন আর ভীষণভাবে এনার্জিতে ভরপুর। আমাদের প্রোমো যখন বেরল, তখনও দর্শকদের এই বিষয়টাই মনে ধরেছে। এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকা দুজনেই ভ্লগার। একটা ভীষণ নতুন প্রজন্মের কাজ এটা। এই প্রোজেক্টের আরও একটা ভাল দিক হল, এই ধারাবাহিকটার প্রযোজনা সংস্থা আর চ্যানেল। চিত্রায়ন স্টুডিওজ-এ সায়ন্তনদা, ঋতুদি সবাই ভীষণ সাহায্য করেন। সান বাংলার যিনি ক্রিয়েটিভ হেড, তাঁর পরিচালনাতে এর আগেও আমি কাজ করেছি। জুলাই মাসে আমাদের একটা নতুন ছবি আসবে। সৌমিকদার হাত ধরে আমার টেলিভিশনের সফর শুরু। আমি এই টিমটাকে নিয়ে খুব লাকি আর খুব খুশি। আমি চাই সবাই এই এনার্জিটাই ধরে রাখুক। আমার বিপরীতে যে কাজ করছে, রিখিয়া, ও আমার স্কুলের জুনিয়র। এটাই ওর প্রথম মুখ্যভূমিকায় কাজ। ও যে খাটনিটা খেটে প্রস্তুত হচ্ছে এই চরিত্রটার জন্য, সেটা আমায় অবাক করেছে। ওর মতো সহ অভিনেত্রী পেয়ে ভাল লাগছে। আমার আশা সবাই এই ধারাবাহিকটা দেখবেন।'

নিজের চরিত্র নিয়ে আরিয়ান বলছেন, 'আমার চরিত্রের নাম আকাশ। ও ব্লগিং তো করেই। পাশাপাশি ওর চরিত্রের অনেকগুলো দিক আছে। সেগুলো আমি আস্তে আস্তে বুঝতে পারছি। চরিত্রটার সঙ্গে আত্মস্থ হচ্ছি। আমার ভীষণ মজা লাগছে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। আমি ব্যক্তিগত জীবনে ভ্লগিং করি না, বেশি ছবি তুলি না। কিন্তু রিল লাইফে এগুলো করতে গিয়ে আমার ভাল লাগছে বেশ।'

কেন আবার ছোটপর্দায় ফেরা? আরিয়ান বলছেন, 'আমি বিশ্বাস করি একজন শিল্পী যতগুলো মাধ্যমে কাজ করবে, সে আরও বেশি উন্নতি করবে। সেটাই আমার ইচ্ছে থাকে। শেষবার আমি 'তিতলি' করেছিলাম। তারপরে অনেকটা বিরতি। তারপরে আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে খুব ভাল লাগছে। আশা করি মানুষ আমায় ভাল বাসবেন।'

আরও পড়ুন: Mamata Shankar: বাচ্চা মেয়েদের বড়দের মতো অঙ্গভঙ্গি করে নাচ মেনে নিতে পারি না: মমতা শঙ্কর

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget