এক্সপ্লোর

Ankush Hazra: 'কত বদলে গিয়েছ', ঐন্দ্রিলাকে কেন এমন বললেন অঙ্কুশ?

অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা, দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল জুড়ে থাকে তাঁদের ভালোবাসার নানা ছবি। এবার তেমনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বান্ধবী ঐন্দ্রিলা সেনের দুটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ।

কলকাতা: টলিউডের দুই তারকা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সম্পর্কের কথা অজানা নয় অনুরাগীদের। আশেপাশে হাজার হাজার নারী-পুরুষ থাকলেই, দুজনে একে অপরের মধ্যেই ডুবে থাকেন। এমনই তাঁদের সম্পর্কের রসায়ন। দীর্ঘদিনের ভালোবাসা কবে বিয়ের পরিণতি পায়, এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কমেন্ট বক্সে তেমনটাই বহুবার প্রশ্ন করতে দেখা গিয়েছে নেট নাগরিকদের। অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা, দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল জুড়ে থাকে তাঁদের ভালোবাসার নানা ছবি। এবার তেমনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বান্ধবী ঐন্দ্রিলা সেনের দুটি ছবি শেয়ার করে অঙ্কুশ লিখলেন, 'তোমার জন্য গর্ববোধ করি'।

আরও পড়ুন - Madhuri Dixit: মাধুরী দীক্ষিতের অনলাইন ডান্স কনসার্টে যোগ দিতে চান? প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বান্ধবী ঐন্দ্রিলার দুটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা। একটি ছবিতে নীল সালোয়ারে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। অন্যটিতে জিনসের সঙ্গে লাল কুর্তি ও গলায় সাদা কালো ওড়নায় সেজেছেন অভিনেত্রী। এই দুটি ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, ''ম্যাজিক' থেকে 'লভ ম্যারেজ', কী অসাধারণ বদল। তোমার জন্য গর্ববোধ করি। এখনও অনেক পথ যেতে হবে। এভাবেই এগিয়ে চলো।' এর সঙ্গে ক্যাপশনে মোটিভেশন, হার্ডওয়ার্ক, ডেডিকেশনও জুড়ে দিয়েছেন 'হরিপদ ব্যান্ডওয়ালা' তারকা। প্রসঙ্গত, চেহারা নিয়ে অনেক সময়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে ঐন্দ্রিলাকে। ওজন বৃদ্ধির কারণে কখনও 'মোটা' কখনও অন্য বিশেষণ জুড়েছে তাঁর নামের সঙ্গে। কিন্তু তিনিও মোটেই দমে যাওয়ার পাত্রী যে নন, তা বুঝিয়ে দিয়েছেন পরিশ্রমেই। শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়ে, মেদ ঝরিয়ে হয়ে উঠেছেন ফিট। আর বান্ধবীর এই পরিশ্রম ও একাগ্রতাতেই মুগ্ধ হয়েছেন অঙ্কুশ। অভিনেতার এমন দরাজ সার্টিফিকেটে উচ্ছ্বসিত ঐন্দ্রিলাও পাল্টা জবাবে লিখেছেন, 'তুমিই আমার প্রেরণা'। ফলে সম্পর্কের রসায়ন যে প্রতিদিন গভীর থেকে গভীরতর হচ্ছে, তা বলাই বাহুল্য।

মাত্র কিছুদিন আগেই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে উপলক্ষে জুটিতে হাজির হয়েছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। দুজনের একটি মিষ্টি ছবি সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে লিখেছিলেন, তিনি এবং তাঁর বান্ধবী অনায়াসেই প্রতিযোগিতার মুখে দাঁড় করাতে পারেন পূজা ও তাঁর স্বামী কুণাল বর্মাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget