এক্সপ্লোর

প্রমাণ করে দেব কঙ্গনার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না হৃত্বিকের, দাবি আইনজীবীর

মুম্বই: বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন-কঙ্গনা রানাউতের তিক্ত সম্পর্কের কথা। প্রতিদিনই দুই অভিনেতা-অভিনেত্রী একে অপরের উদ্দেশ্যে কটূক্তি, কাদা ছোঁড়াছুড়ি করেছেন। ঘটনা গড়িয়েছে আদলতের দরজা পর্যন্ত। দুজনেই একে অপরকে নোটিস পাঠিয়েছেন। মনে হয় না এখনই সেই বিবাদে ইতি পড়ার কোনও সম্ভাবনা আছে। সম্প্রতি হৃত্বিকের আইনজীবীরা কঙ্গনার উদ্দেশ্যে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তাঁরা প্রমাণ করে দেবেন অভিনেত্র্রীর সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তাঁর মক্কেলের। হৃত্বিকের আইনজীবীদের পক্ষে জানানো হয়েছে, তাঁরা এই সংক্রান্ত সমস্ত প্রমাণপত্র তদন্তকারীদের হাতে তুলেও দিয়েছেন। তাঁরা এও দাবি তুলেছেন, যদি কঙ্গনার আইজীবীদের হাতে কোনও তথ্যপ্রমাণ থাকে, তাঁরাও সেটি তদন্তকারীদের হাতে তুলে দিতে পারেন। প্রসঙ্গত অভিনেতার আইনজীবীদের দাবি, এই লড়াই বা বিবাদ কোনও পুরুষ-নারীর মধ্যে চলা অশান্তি বা ক্ষমতাশালীর সঙ্গে দুর্বলের লড়াই নয়। এটা সত্যি ও মিথ্যের মধ্যে লড়াই, যেখানে জয় একমাত্র সত্যেরই হবে। এই বিবাদের শুরু যখন কঙ্গনা কোনও এক সাক্ষাত্কারে হৃত্বিককে তাঁর ‘প্রাক্তন’ বলে সম্বোধন করেন। তারপর থেকে দুজনের মধ্যে চলে অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্ব। হৃত্বিক প্রথমে আদালতের নোটিস পাঠিয়ে দাবি করেন, তাঁকে ‘প্রাক্তন’ বলে সম্বোধন করার জন্যে কঙ্গনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কঙ্গনা আবার পাল্টা নোটিস পাঠিয়ে দাবি করেন ব্যক্তিগত মেইল ও ছবি প্রকাশ করে, তিনি অভিনেত্রীর সম্মানহানি করেছেন। সেইজন্যে তাঁকে ক্ষমা চাইতে হবে।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget