এক্সপ্লোর

SSR First Death Anniversary : 'এই শূন্যস্থান কখনও পূর্ণ হওয়ার নয়, তোমায় ছাড়া আমি থমকে গিয়েছি' আবেগঘন পোস্ট রিয়ার

অভিনেতার মৃত্যুর পর বলিউডে মাদকযোগে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারও করা হয়।

মুম্বই: 'একটা মুহূর্তের জন্যও আমি বিশ্বাস করি না যে তুমি এখানে নেই।' সুশান্ত সিংহ-এর মৃত্যু বার্ষিকীকে ইনস্টাগ্রামে এমনই আবেগঘন পোস্ট করলেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। ঠিক এক বছর আগের ১৪ জুন না ফেরার দেশে চলে গিয়েছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কীভাবে মৃত্যু হয়েছিল এই তরতাজা এক প্রাণের? সেই উত্তর এখনও মেলেনি। এই মৃত্যুর তদন্তে নামে সিবিআই।

দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে। ১৪ জুন ২০২০ অর্থাৎ ঠিক এক বছর আগের না ফেরার দেশে চলে গিয়েছিলেন তরতাজা বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। কীভাবে এই আকস্মিক মৃত্যু? সেই উত্তর আজও মেলেনি। তাঁর মৃত্যুর পর প্রকাশ্যে আসে মাদক তথ্য। মৃত্যুর তদন্তে নামে সিবিআই।  

অভিনেতার মৃত্যুর পর বলিউডে মাদকযোগে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারও করা হয়। চলতে থাকে দফায় দফায় জেরা। পাশাপাশি একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীকে এনসিবি-র জেরার মুখেও পড়তে হয়। তবে বছর ঘুরে আবারও বন্ধুর স্মৃতিচারণায় রিয়া। 

এ দিন ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে একটা ছবি দিয়ে তিনি লিখেছেন, 'সবাই বলে সময় সব সারিয়ে দেয়, কিন্তু তুমিই আমার সময়, আমার সব কিছু। আমি জানি তুমি এখন আমার দেবদূত অভিভাবক, চাঁদে বসে টেলিসকোপ দিয়ে আমায় দেখছ এবং রক্ষা করছ।'

শেষ নয় এখানেই, রিয়া আরও লিখেছেন, 'আমি রোজ তোমার জন্য অপেক্ষা করি, ভাবি যে তুমি আসবে এবং আমায় নিয়ে যাবে। আমি সব জায়গায় তোমাকেই খুঁজি। এটা আমায় রোজ একটু করে ভাঙছে। তারপর আমি ভাবি তুমি বলছ- 'বেবু, তুমি এটা পেয়েছ। আর এভাবেই আমি পরের দিনটায় পৌঁছে যাই। যখনই আমি ভাবি যে তুমি নেই তখনই একটা বাধা আমার শরীরকে  আঘাত করে।'

রিয়ার পোস্ট বলছে বন্ধু সুশান্তকে হারিয়ে মর্মাহত রিয়া। পোস্টে তিনি আরও লিখেছেন, 'এটা লিখতে হৃদয়ে ব্যথা হচ্ছে। তুমি নেই এটা ভাবলেও কষ্ট হয়। তোমায় ছাড়া কোনও জীবনই হতে পারে না। তোমার মৃত্যুর সঙ্গে আমার জীবনের মানেটাও চলে গিয়েছে। এই শূন্যস্থান কখনও পূর্ণ হওয়ার নয়। তোমায় ছাড়া আমি থমকে গিয়েছি।  আমার সানসাইন, প্রমিশ করছি প্রতিদিন তোমায় মালপোয়া দেব, ফিজিক্সের বইগুলোয় পড়ব। প্লিজ আমার কাছে ফিরে এসো।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget