এক্সপ্লোর

Shooting Strike: টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশের ডাকে কর্মবিরতি, থমকে গেল শ্যুটিং

Tollywood Work Strike: টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশের ডাকে কর্মবিরতি। তার জেরে থমকে গেল শ্যুটিং। কী দাবি জানাচ্ছেন টালিগঞ্জের ইলেকট্রিশিয়ানরা?

অতসী মুখোপাধ্যায় ও সঞ্চয়ন মিত্র, কলকাতা: টালিগঞ্জের (Tollygunj) টেকনিশিয়ানদের (technician) একাংশের ডাকে কর্মবিরতি (work strike)। এর ফলেই থমকে গেল শ্যুটিং। কী দাবি জানাচ্ছেন টালিগঞ্জের ইলেকট্রিশিয়ানরা (electrician)?

কর্মবিরতির ডাক টালিগঞ্জের টেকনিশিয়ানদের

টালিগঞ্জে কর্মবিরতির ডাকে থমকে গেল শ্যুটিং। ইলেকট্রিশিয়ানদের দাবি, সামনেই তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। তাদের অভিযোগ, ভোটে দাঁড়াতে নিষেধ করেন কয়েকজন গিল্ড-কর্তা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ।

আগামী ২৩ জানুয়ারি তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। অভিযোগ, ভোটে মনোনয়ন জমা দেওয়ায় গিল্ডের একাংশের হুমকির মুখে পড়তে হচ্ছে কয়েকজন প্রার্থীকে। তাই নিরাপত্তার দাবিতে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। 

আজকের জন্য একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। টালিগঞ্জের স্টুডিওপাড়ায় আজ নেই সেই চেনা ব্যস্ততা। সিনেমা থেকে সিরিয়াল সবকিছুর শ্যুটিংই আজ বন্ধ রাখা হয়েছে। টেকনিশিয়ানদের একাংশ, মূলত ইলেকট্রিশিয়ানদের তরফে জানানো হয়েছে যে সামনেই আসন্ন নির্বাচনের অংশ হতে তাঁদের বারণ করা হয়েছে। ভোটে দাঁড়ানোয় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। সেই কারণেই কর্মবিরতির ডাক। তাঁদের দাবি, তাঁরা নির্বাচিত সদস্য এবং তাঁরা এই ভোটে না দাঁড়ালে নিজেদের সুবিধা অসুবিধা জানাতে বা প্রকাশ করতে পারবেন না। গিল্ডের একাংশের বিরুদ্ধে এমনই অপর অংশের। ফলে স্টুডিওপাড়া আজ একেবারেই অচল বলা চলে। 

ইলেকট্রিশিয়ানদের ছাড়া শ্যুটিং একপ্রকার অসম্ভব বলা চলে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি শ্যুটিং চলছিল। রাখী গুলজার অভিনয় করছেন বহু চর্চিত এই সিনেমায়। একাধিক সিরিয়ালের শ্যুটিং চলছিল যা বন্ধ হয়ে যায়। একটি বিজ্ঞাপনের শ্যুটিং থমকে যায়। তবে ইলেকট্রিশিয়ানদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে একটি মিটিংয়ের মাধ্যমে নিজেদের দাবি তাঁরা তুলে ধরবেন, কারণ কেউই চান না যে শ্যুটিং বন্ধ হয়ে থাকুক। সেই দাবি মেনে নেওয়া হলে আবার তাঁরা কাজে ফিরবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন: Hema Malini: রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন হেমা মালিনী

এই অবস্থায় কী প্রতিক্রিয়া পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের? তিনি বলেন, 'এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ কোনও সমস্যার কারণে তাঁরা কোথাও লোক পাঠায়নি, শ্যুটিং করা যাবে না। শীতকালে এমনিই দিনের ভাগ কম, তার ওপর রাখী দির মতো একজন সিনিয়র আর্টিস্ট মুম্বই থেকে কাজ করতে এসেছেন, সীমিত সময়ের জন্যই তাঁকে পাওয়া গিয়েছে। সেখানে শ্যুটিং আটকে যাওয়া মানে আমাদের কাছে অপরিসীম ক্ষতি।' এই সমস্যার এখন ভবিষ্যৎ কী হয়, নজর সেদিকেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget