এক্সপ্লোর

Year Ender 2022: ২০২২-এই ইতি, এই বছর সম্পর্কে বিচ্ছেদের পথে হাঁটলেন যে সব তারকা জুটি

Year Ender 2022: এক ঝলকে দেখে নেওয়া যাক, পুরনো সম্পর্ককে ফেলে নতুন জীবন বেছে নিলেন কোন কোন তারকা। 

কলকাতা: ২০২২ যেমন সম্পর্ক তৈরি করার বছর, তেমনই বিচ্ছেদের বছরও। এই বছর যেমন বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন একাধিক তারকা, তেমনই বলিউড, টলিউড মিলিয়ে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছেন অনেক জুটিই। এক ঝলকে দেখে নেওয়া যাক, পুরনো সম্পর্ককে ফেলে নতুন জীবন বেছে নিলেন কোন কোন তারকা। 

ধনুশ-ঐশ্বর্য্যর বিচ্ছেদ

বছরের শুরুতেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেতা ধনুশ ও ঐশ্বর্য্য রজনীকান্ত। কিন্তু কয়েক মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলানোর কথা জানান এই জুটি। পরিবারের তরফে তাঁদের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বছরের শেষেও বিচ্ছেদের সিদ্ধান্তই বহাল রাখলেন এই জুটি। একে অপরের সঙ্গে থাকছেন না তাঁরা। 

অশোপা চারু ও রাজীব সেনের সম্পর্কের তিক্ততা

তাঁদের সম্পর্কের তিক্ততা গোটা বছরই খবরের শিরোনামে উঠে এসেছে বার বার। বছরের মাঝামাঝি একবার সম্পর্কে ইতি টানার কথাই ঘোষণা করে ফেলেছিলেন এই দুই তারকা। কিন্তু ছোট্ট মেয়ে জিয়ানার জন্যই ফের একসঙ্গে থাকার কথা ভেবেছিলেন এই জনপ্রিয় তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় সেই কথা ঘোষণাও করেছিলেন তাঁরা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ছন্দপতন। ফের আলাদা থাকতে শুর করেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব ও চারু। মেয়ে জিয়ানাকে নিয়ে আলাদা থাকেন চারু। তবে মেয়ের সঙ্গে দেখা করা নিয়েও বার বার একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছেন তাঁরা। আইনি বিচ্ছেদের মামলা চলছে এই জুটির। 

আরও পড়ুন: Cirkus Film Review: সঠিক ব্যবহার হল না রণবীরের অভিনয় দক্ষতার, রোহিত শেট্টি পরিচালিত সবচেয়ে দুর্বল ছবি 'সার্কাস'

রোহন-সৃজিলার বিচ্ছেদে শিলমোহর

ছোটপর্দার জুটি রোহন ভট্টাচার্য্য ও সৃজিলা গুহর সম্পর্কে বিচ্ছেদের জল্পনা ছিল আগেই। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় রোহন নিজেই স্বীকার করে নিয়েছিলেন ভাঙনের কথা। এই বছরেই সম্পর্কে ইতি টেনেছেন ছোটপর্দার জনপ্রিয় এই জুটি। অফস্ক্রিন এই জুই দীর্ঘদিন প্রেম করেছিলেন বটে, তবে পরিণতি পেল না তাঁদের প্রেম। 

বনি-কৌশানীর বিচ্ছেদের গুঞ্জন

বছরের মধ্যেই একবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-র। এমনকি 'কিশমিশ' ছবির প্রিমিয়ারেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। বনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন কৌশানী। বরং বনি সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছিলেন তাঁদের সম্পর্কে কিছু সমস্যা চলছে। তবে চলতি বছরে সব সমস্যা কাটিয়ে ফের একসঙ্গে বনি-কৌশানী। এখন একসঙ্গে চুটিয়ে ছবির কাজ করছেন তাঁরা। 

সুস্মিতা ললিত সম্পর্ক

এই বছরেই প্রেম আবার এই বছরেই বিচ্ছেদ! ২০২২ এই হঠাৎ ললিত মোদির এক পোস্টে নড়েচড়ে বসেছিল গোটা বিনোদন ও ক্রীড়া দুনিয়া। ললিত মোদির (Lalit Modi) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। তাঁদের একসঙ্গে মলদ্বীপ ভ্রমণের ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একে অপরকে আনফলো করে দেন সুস্মিতা ও ললিত। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্টও মুছে দেন ললিত। সম্পর্ক নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কখনোই স্বীকারোক্তি করেননি সুস্মিতা। তাই ললিতের এই পোস্ট ও ছবি মুছে দেওয়া, আনফলো করা যেন আগুনে ঘি দিয়েছে তাঁদের সম্পর্কের ভাঙনের।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget