এক্সপ্লোর

Zara Hatke Zara Bachke: ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেতার জন্মদিন পালন, ২ জুন আসছে সারা-ভিকির ছবি

Trailer Launch: 'জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়।

নয়াদিল্লি: ঘোষণা করা হয়েছিল গতকালই। সেই কথা মতোই আজ, সোমবার মুক্তি পেল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র ট্রেলার। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। বিশেষভাবে ট্রেলার লঞ্চ করলেন দুই তারকা।                        

সারা-ভিকির নতুন ছবির ট্রেলার লঞ্চ 

'জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার শুরুই হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। 

এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।               

 

ভিকি কৌশল ও সারা আলি খানকে এই প্রথম একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তাঁদের এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা প্রথম থেকেই ছিল চরমে। লক্ষ্মণ উতেকরের ছবির নামও এতদিন প্রকাশ্যে আসেনি। ১৪ মে, অর্থাৎ গতকাল আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা হয়।

আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

সোমবার, সিনেমার ট্রেলার লঞ্চ করতে অনুষ্ঠানস্থলে অটো চড়ে পৌঁছন ভিকি ও সারা। প্রসঙ্গত, আগামীকাল ভিকি কৌশলের জন্মদিন। তার আগে ট্রেলার প্রকাশ। ট্রেলার প্রকাশের স্থানে গিয়ে মুম্বইয়ের গরম রোদে রাস্তায় প্রাণ খুলে নাচ করলেন দুই তারকা। ছবিতে ভিকি ও সারা ছাড়াও রয়েছেন রাকেশ বেদি, শারিব হাসমি, নীরজ সুদ। সোমবারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গোটা টিমের সঙ্গে কেক কেটে অগ্রিম জন্মদিন পালন করলেন ভিকি কৌশল। আগামীকাল ৩৫ বছর পূর্ণ করবেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget