এক্সপ্লোর

Kapil Sharma: 'জুইগাটো' ছবিতে ডেলিভারি বয়ের চরিত্রে কপিল শর্মা !

Kapil Sharma in Zwigato: 'জুইগাটো' ছবিতে ডেলিভারি বয়ের চরিত্রে কপিল শর্মা । প্রায় ৫ বছর পর ফের রুপোলি পর্দায় ফিরছেন কমেডিয়ান।

মুম্বই:   'জুইগাটো' ছবিতে ডেলিভারি বয়ের চরিত্রে কপিল শর্মা (Kapil Sharma) । প্রায় ৫ বছর পর ফের রুপোলি পর্দায় ফিরছেন কমেডিয়ান।   জুইগাটো ছবিতে ডেলিভারি বয়দের জীবন যুদ্ধ তুলে ধরেছেন বাঙালি পরিচালক নন্দিতা দাশ (Nandita Das)। আর সেই চরিত্রেই ঝড় তুলতে চলেছেন কপিল শর্মা। 

অপরদিকে, দেখতে দেখতে বছর ৫ পার হয়ে গিয়েছে, নন্দিতা দাশের 'জুইগাটো' ছবি দিয়েই ফের রুপোলি পর্দায় ফিরছেন কপিল শর্মা। কপিলের বিপরীতে এই ছবিতে থাকছে শাহানা গোস্বামী। ইতিমধ্যেই এই ছবির ট্রেলর এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা গিয়েছে, একটি কোম্পানিতে ফ্লোর ইনচার্জের ডিউটি হারিয়ে চাপের মুখে পড়ে খাবার ডেলিভারির কাজ বেছে নেয় কপিল শর্মা। যেখানে ঘড়ির কাটার সঙ্গে প্রতিমুহূর্তে তার যুদ্ধ। সময়ে গ্রাহকের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় তাঁকে তাড়া করে নিয়ে বেরোয়। তবে রয়েছে কিছু সুযোগ। সেলফি তুললে সেখানে মিলবে বাড়তি ১০ টাকা। যার জেরে ভালো রেটিং পাওয়া নিয়ে সবসময়ই ছবি ব্যস্ত ডেলিভারি বয়ের চরিত্রে কপিল শর্মা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

নিম্ন মধ্যবিত্ত সমাজের প্রতিদিনের লড়াই, দেখতে পাওয়া গিয়েছে ট্রেলরে। তবে অসহায়তার মুখোমুখি হয়েছে বলেই যে শ্রমিক হওয়া, এমন একটি মেসেজ ছবিতে 'মজবুর তাই মজদুর' বলে দেখানো হয়েছে। যদিও এই ধরণের কাজ যেচে কেউ কি করে কিনা, তা নিয়ে বিশেষ বার্তা কোনও সমীক্ষায় উঠে না এলেও, ভারতীয় একাধিক ফুড ডেলিভারি সংস্থা তাঁদের স্মার্ট বিপণনে ইউটিউবে ভিডিও ছেড়ে রেখেছে। যেখানে বেশির ভাগ অংশগ্রহণকারী কর্মীদেরই একটি জীবন যুদ্ধের কথা বলা হয়েছে। জীবনের বিপদজ্জনক পরিস্থিতি বা পরিবারের আর্থিক ক্রাইসিসেই অনেকে বাধ্য হয়ে এই সংগ্রাম বেছে নিয়েছে। এবং এর মধ্যে মহিলা ফুড ডেলিভারিদেরও জীবন সংগ্রামের দৃশ্য চোখে পড়ে প্রোমো ভিডিওগুলিতে।

আরও পড়ুন, লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবার সেলুলয়েডে, প্রকাশ্যে অনুভব সিন্হার 'ভিড়' ট্রেলার

'জুইগাটো' ছবিতে বেশ চড়াই উতরাই এর দৃশ্য রয়েছে ট্রেলরে। যেখানে দেখানো হয়েছে, একদিন আচমকাই ডেলিভারি বয়ের রেটিং নেমে গিয়েছে। যার কারণ জানার জন্য সে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এই ঘটনায় পাত্তা দিতে খুব একটা উৎসাহী নয় ম্যানেজমেন্ট। তাহলে এরপর কীভাবে বাঁচবে ছবিতে ডেলিভারি বয়, আর এই প্রশ্ন জিইয়ে রেখেই কপিল শর্মাকে অন্যভাবে দেখানোর অপেক্ষায় নন্দিতা দাশ।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget