এক্সপ্লোর

Fact Check: মুসলিম-অধ্যুষিত লাক্ষাদ্বীপে মাত্র ২০১টি ভোট পেয়েছে BJP ?

Lakshadweep News: ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এখানে ৯৬ শতাংশ মানুষই মুসলিম।

নয়াদিল্লি : লোকসভা ভোটে লাক্ষাদ্বীপ থেকে মাত্র ২০১টি ভোট পেয়েছে বিজেপি ? সদ্য সমাপ্ত লোকসভা ভোটের পর সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন একাধিক ইউজার। 

ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এখানে ৯৬ শতাংশ মানুষই মুসলিম। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, এখানকার অধিকাংশ মানুষই বিজেপিকে ভোট দেননি। 

ফ্যাক্ট চেক-

কিন্তু, এই দাবি কি সত্যি ? এনিয়ে অনুসন্ধান চালায় NewsMeter। তাতে উঠে আসে, সোশ্যাল মিডিয়ার দাবিটি বিভ্রান্তকর। কারণ, ২০২৪-এর লোকসভা ভোটে লাক্ষাদ্বীপে কোনও প্রার্থী দেয়নি বিজেপি। পরিবর্তে, তারা NDA-র জোটে থাকা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অজিত পাওয়ার গোষ্ঠীকে সমর্থন জানায়। যারা লাক্ষাদ্বীপে প্রার্থী দিয়েছিল।

NewsMeter কিওয়ার্ড সার্চ করে দেখে গত ৪ জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে The Hindu। সেই প্রতিবেদন অনুয়ায়ী, লাক্ষাদ্বীপে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল কংগ্রেস প্রার্থী ও বিজেপি নেতৃত্বাধীন NDA-র মধ্যে। এখানে NCP টিপি ইউসুফকে প্রার্থী করে। এদিকে, I.N.D.I.A ব্লকের অন্তর্ভুক্ত কংগ্রেস ও NCP (শরদ পাওয়ার গোষ্ঠী) এখানে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নামে। 

শেষমেশ দেখা যায়, কংগ্রেস প্রার্থী মহম্মদ হামদুল্লা সঈদ জয়লাভ করেছেন। NCP (শরদ পাওয়ার গোষ্ঠী) -র প্রার্থী মহম্মদ ফৈজাল তাঁর কাছে ২ হাজার ৬৪৭ ভোটের ব্যবধানে হেরে যান। NCP-র টিপি ইউসুফ মাত্র ২০১টি ভোট পান। যেটা কেন্দ্র করে অনেকে বলছেন, লাক্ষাদ্বীপে বিজেপি ২০১ টি ভোট পেয়েছে। 

এই তথ্যটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও চেক করা হয়েছে। তাতে দেখা গেছে, লাক্ষাদ্বীপে কংগ্রেস প্রার্থী হামদুল্লা সঈদ পেয়েছেন ২৫,৭২৬ ভোট। NCP-SP প্রার্থী মহম্মদ ফৈজাল পেয়েছেন ২৩,০৭৯ ভোট এবং NCP প্রার্থী ইউসুফ টিপি পেয়েছেন ২০১ ভোট। অন্যদিকে, নির্দল প্রার্থী কইয়া পেয়েছেন ৬১টি ভোট।

লাক্ষাদ্বীপ প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, ২০১১-এর আদমসুমারি অনুসারে সেখানে মুসলিমের সংখ্যা ৯৩ শতাংশ। প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপে সফরের প্রসঙ্গ তুলে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচেষ্টা সত্ত্বেও এই কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও লাভ করতে পারল না বিজেপি। যদিও এবার ভোটে সেখানে কোনও প্রার্থী দেয়নি গেরুয়া শিবির।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে NewsMeter এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Fact Check : Did BJP get only 201 votes in Muslim-majority Lakshadweep ?) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget