এক্সপ্লোর

Fact check: ভাইরাল হওয়া ছবিটি কি বাংলাদেশের সদ্য নিহত সাংসদ আনোয়ারুল আজিজের! জানুন আসল সত্যি

Fact check: সদস্য নিহত হওয়া বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিজের বলে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা স্বীকার করেনি ভারত বা বাংলাদেশের প্রশাসন।

বাংলাদেশ থেকে কলকাতায় এসে সদ্য নিহত হওয়া এমপি আনোয়ারুল আজিজ আনারের মরদেহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ইমেজটিতে সাদা কাপড় বা কাফান পরিহিত একটি মৃতদেহের ছবি দেখা যাচ্ছে। ভাইরাল ওই পোস্টগুলিতে দাবি করা হচ্ছে ভাইরাল ইমেজটি সদ্য নিহত হওয়া এমপি আনোয়ারুল আজিজ আনারের মরদেহ। ভাইরাল পোস্টগুলি দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। 

Fact check: ভাইরাল হওয়া ছবিটি কি বাংলাদেশের সদ্য নিহত সাংসদ আনোয়ারুল আজিজের! জানুন আসল সত্যি

Fact check: ভাইরাল হওয়া ছবিটি কি বাংলাদেশের সদ্য নিহত সাংসদ আনোয়ারুল আজিজের! জানুন আসল সত্যি

Fact check/Verification

গুগল রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল ইমেজ সদৃশ একটি পূর্ববর্তী তারিখে ভিন্ন এক ব্যক্তির পরিচয়ে একটি পোস্ট পাই। পোস্টটি দেখুন এখানে- জাভেদ ইকবাল জর্ডান। 

ছবিটি গত ২১ মে ২০২৪ তারিখে পোস্ট করেন উক্ত ব্যবহারকারী। ছবিটির ক্যাপশনে বলা হয়, ‘২১/০৫/২০২৪ আমার বড় বোনের একমাত্র ছেলে আসিফ পারভেজ আনুমানিক ৯/৩০ ঘটিকার সময় স্টক জনিত কারণে ইন্তেকাল করেছে,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর, ঝিনাইদহ হামদহ খন্ধকার পাড়া ।’ 

অপরদিকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত বুধবার সকালে এমপি আনোয়ারুল আজিজ আনারের খুন হওয়ার খবর জানায় কলকাতা পুলিশ। কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেনে’ ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির হত্যার খবর পাওয়া যায়।বাংলা ট্রিবিউন। 

তবে এখন পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধারের কোনও সুনির্দিষ্ট তথ্য দেয়নি পুলিশ। এই বিষয়ে কলকাতার তদন্ত বিভাগের আইজি আখিলেশ চতুর্বেদী জানান, এমপি আনারের হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তবে এখনও তাঁর কোনও দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয় নি- দ্য হিন্দু। 

এছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি সংবাদ বৈঠকে তাঁর মরদেহ উদ্ধার করা যায়নি বলে সাংবাদিকদের জানান। বৃহস্পতিবার ২৩মে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি। প্রতিবেদন দেখুন এখানে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান: সংসদ সদস্য আনোয়ারুলের মরদেহ এখনও উদ্ধার হয়নি। 

Fact check: ভাইরাল হওয়া ছবিটি কি বাংলাদেশের সদ্য নিহত সাংসদ আনোয়ারুল আজিজের! জানুন আসল সত্যি

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা। 

এছাড়াও বুধবার দুপুরে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যে হত্যার স্থানে এমপি আনোয়ারুল আজিম আনারের কোনও দেহাবশেষ খুজে পায়নি বলে বাংলাদেশ উপ-হাইকমিশনকে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। কলকাতার ফ্ল্যাটে লাশ পাওয়া যায়নি: পররাষ্ট্রমন্ত্রী। 

 সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় দুই দেশের দায়িত্বরত পুলিশ ও গোয়েন্দা সংস্থা একযোগে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। বাংলাদেশে ইতিমধ্যে ভারতীয় দুই গোয়েন্দা সদস্য আসছে। 

Conclusion
অতএব, হত্যার শিকার হওয়ার এমপি আনোয়ারুল আজিজ আনারের মরদেহ উদ্ধারের দাবিতে ভাইরাল পোস্ট ও ছবিগুলো মিথ্যা। 

Result: False 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget