এক্সপ্লোর

Fact Check: মোদির জন্য ভোট দিতে বলেছেন উদ্ধব ঠাকরে?

Lok Sabha Election 2024: উদ্ধব ঠাকরের একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি মোদির জন্য ভোট দিতে বলছেন? আদৌ সত্যি?

কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার। এই সময়েই দেখা যাচ্ছে নানা পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে শোনা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করছেন। ভাইরাল ভিডিওটির পোস্টে দাবি করা হয়েছে উদ্ধব ঠাকর যিনি কড়া বিজেপি বিরোধী হিসেবেই পরিচিত- তিনি লোকসভা নির্বাচনে মোদির পক্ষে ভোট করার জন্য বলছেন। কিন্তু ভিডিওটি কি সত্যি? Fact Cresendo- অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি আসলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ভিডিও। সেই সময় উদ্ধব ঠাকরের শিবসেনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর শরিক ছিল। হঠাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় সেই ভিডিও অর্ধতথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে।

ভিডিওটি নিয়ে কী দাবি করা হয়েছে?
ওই শর্ট ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে উদ্ধব ঠাকরে কংগ্রেসের সমালোচনা করছেন এবং মোদির প্রশংসা করছেন। ভিডিওতে তিনি বলছেন, 'আপনারা মোদির পক্ষে ভোট দিচ্ছেন না। আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য ভোট দিচ্ছেন।' ওই ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, 'জনগণ, আপনার এই মরাঠি ভদ্রলোকের বক্তব্য মানুন এবং নরেন্দ্র মোদির জন্য় ভোট করুন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soma Shelake (@soma10082023)



ফ্যাক্ট চেক:

এই ভিডিও ক্লিপটির বক্তব্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে এটি এক দশক পুরনো একটি ভিডিও।  ২০১৪ সালের ২১ এপ্রিল এই বক্তব্য রেখেছিলেন উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের BKC গ্রাউন্ডে শিব সেনা ও বিজেপির একটি যৌথ নির্বাচনী প্রচারে এই বক্তব্য রেখেছিলেন উদ্ধব ঠাকরে। ওই বক্তব্যের সম্পূর্ণ অংশ রয়েছে ইউটিউবে। ১১:২৮ মিনিট থেকে শোনা যাবে ঠাকরের বক্তব্য। ২০১৪ সালে শিব সেনা ও বিজেপি জোট ছিল এবং জোটে থেকেই সেই সময়ের লোকসভা নির্বাচন লড়েছিল তারা।

সেই সময় নরেন্দ্র মোদির হয়ে প্রচারের সময় উদ্ধব ঠাকরে বলেছিলেন, 'নিজেরে জিজ্ঞেস করুন, কার দেশের মুখ হওয়া উচিত? যদি কেউ নরেন্দ্র মোদিকে বাদ দেন তাহলে আর কে আছে? কংগ্রেসের এমন কেউ আছেন যিনি প্রধানমন্ত্রিত্বের পদের জন্য উপযুক্ত? তাদের কেউ নেই। সেখানে সবাই দুর্নীতিগ্রস্ত। আপনার শুধুমাত্র নরেন্দ্র মোদির জন্য ভোট দিচ্ছেন না। আপনাদের ভবিষ্যতের জন্য় ভোট দিচ্ছেন।' ওই নির্বাচনের প্রচারে হাজির ছিলেন খোদ নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ এবং গোপীনাথ মুন্ডেও।  

Zee 24-Tass ও ওই খবরের সম্প্রচার করেছিল। 


শিব সেনা এবং বিজেপি ২৫ বছরেরও বেশি সময় ধরে জোটশরিক ছিল। ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটের পর তারা আলাদা হয়ে যায়। তারপর থেকেই উদ্ধবের শিব সেনা ও বিজেপির মধ্যে বনিবনা হয় না।

যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেল:
ফলে এটা স্পষ্ট যে এখন যে লোকসভা নির্বাচন হচ্ছে তার জন্য নরেন্দ্র মোদির সমর্থনে কথা বলেননি উদ্ধব ঠাকরে। এই ভাইরাল ভিডিওটি আদতে ২০১৪ সালের। যখন শিব সেনা ও বিজেপি জোটশরিক ছিল তখন মোদির জন্য প্রচার করেছিলেন উদ্ধব ঠাকরে। তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থানের সময় এই বক্তব্য রাখেননি তিনি।

Disclaimer: শক্তি কালেকটিভ (Shakti Collective)-এর অংশ হিসেবে মূল ফ্যাক্টচেক আর্টিকলটি প্রকাশ করেছিল Fact Cresendo. আর্টিকলটি এবিপি লাইভ বাংলা- দ্বারা অনুবাদিত এবং অনুলিখিত 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন ধোনির ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget