এক্সপ্লোর

Fact Check: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, হিন্দুত্ব গ্রহণ শেখ হাসিনার ?

Sheikh Hasina : অনালাইনে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি।

নয়াদিল্লি : বাংলাদেশে নাগাড়ে অশান্তি চলছেই। বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছে সেদেশের হিন্দুরা। এই আবহে অনলাইনে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই ছবি দিয়ে দাবি করা হয়েছে, গেরুয়া পোশাক পরিহিত এক হিন্দু পুরোহিত হাসিনার কপালে তিলক (হিন্দুদের এক ধরনের ধর্মীয় উপাচার) এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, হিন্দুত্ব গ্রহণ করেছেন হাসিনা। 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, "বড়দিদি যখন বাংলায় (বাংলাদেশ) থাকেন তখন তিনি একজন মুসলিম, আর যখন হিন্দুস্তানে থাকেন তখন তিনি একজন হিন্দু ।"   বাংলায় টেক্সটে লেখা, "বুবু বাংলায় মুসলমান, একজন মুসলিমের পরিচয় কী ?" 

যদিও Logically Facts-এর অনুসন্ধানে উঠে এসেছে, এই ছবিটি ডিজিটালি পাল্টানো হয়েছে। মূল ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিলক পরিয়ে দেন এক হিন্দু পুরোহিত।

কী খুঁজে পাওয়া গেল অনুসন্ধানে ?

সত্যি অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, ANI ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর একটি পোস্ট করে (এখানে দেখুন)। যে পোস্টে ৪টি ছবি ছিল। তাতে দেখা যায়, রাহুল গান্ধী দেখা করছেন হিন্দু পুরোহিতদের সঙ্গে। ছবির তুলনা করে দেখা যায়, ছবিতে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। ছবির বাকি অংশ প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। ANI পোস্ট থেকে জানা যায়, কেরলের ভরকালার শিবগিরি মঠে গিয়েছিলেন রাহুল। কংগ্রেসের তরফেও তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট এই ছবি শেয়ার করা হয় (এখানে দেখুন)

কিন্তু, শেখ হাসিনার ছবিটি কবেকার ?

শেখ হাসিনার যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ২০১৯ সালের অক্টোবর মাসের। ২০২৩ সালের ১৬ জুলাইয়ের Asia Times'-এর রিপোর্ট অনুযায়ী, মূল ছবিটি AFP-র প্রকাশ সিংহের। সেই অনুযায়ী, ২০১৯ সালের ৫ অক্টোবর নয়াদিল্লিতে একটি বৈঠকের আগে করমর্দন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। কাজেই, ছবির তুলনা করে দেখা যাচ্ছে, ভাইরাল ইমেজটি ক্রপ করা হয়েছে। সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার ছবি। 

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Logically Facts এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Edited image shared to claim Sheikh Hasina has 'converted to Hinduism' in India) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget