এক্সপ্লোর

Fact Check: মোদির জন্য ভোট চাইছেন রাহুল গান্ধী? সোশ্যালে ভাইরাল সেই ভিডিও! আদৌ কি সত্যি?

৩০ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে রাহুল গান্ধী বলেছেন যে বিজেপি এবং আরএসএস যারা সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করছে।

৩০ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে রাহুল গান্ধী বলেছেন যে এই নির্বাচন গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর নির্বাচন। একদিকে রয়েছে কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট যারা গণতন্ত্রকে ধ্বংস করতে এবং সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং আরএসএস যারা সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করছে। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এখন আর মাত্র দুটি দফা বাকি। এদিকে এরই মধ্যে রাহুল গান্ধীর এই ভিডিওটি সোশ্যালে শেয়ার হচ্ছে। যেখানে তাঁকে নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আবেদন করতে দেখা যাচ্ছে। এটিকে তাঁর দেশবাসীর কাছে 'শেষ আবেদন' হিসেবে বলা হচ্ছে। 

৩০ সেকেন্ডের এই ভিডিওতে রাহুল গান্ধী বলেছেন, “এই নির্বাচন গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর নির্বাচন। একদিকে রয়েছে কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যারা গণতন্ত্রকে ধ্বংস করতে এবং সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং আরএসএস যারা সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করছে। এর সঙ্গে রাহুল বলছেন, কংগ্রেস পার্টি ২২-২৫ জনকে কোটিপতি বানিয়েছে, নরেন্দ্র মোদিজি কোটি কোটি মহিলা ও যুবকদের কোটিপতি করতে চলেছেন। ভিডিওর শেষে, রাহুল বিজেপি এবং আরএসএসকে সমর্থন করার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আবেদন করেছেন।

ভাইরাল ভিডিওটি এক্স এবং ফেসবুকে অনেক ব্যবহারকারী শেয়ার করেছেন । এখানে এবং এখানে এই পোস্টগুলির আর্কাইভ ভার্সনটি দেখতে পারেন । 


Fact Check: মোদির জন্য ভোট চাইছেন রাহুল গান্ধী? সোশ্যালে ভাইরাল সেই ভিডিও! আদৌ কি সত্যি?

আজ তক ফ্যাক্ট চেক করে দেখেছে যে রাহুল গান্ধীর এই ভিডিওটি এডিট করা হয়েছে। মূল ভিডিওতে দেখা গিয়েছে রাহুল বিজেপিকে হারাতে এবং কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করছেন।  

ভাইরাল ভিডিওটির মূল ফ্রেমগুলিকেই রিভার্স ইমেজে ফেলে দেখা গিয়েছে এই ভিডিওর সত্যতা নেই। ২৫ এপ্রিল, ২০২৪-এ ইন্ডিয়ান এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলে আপলোড করা এই ভিডিওটি পেয়েছি। শিরোনামটি ইংরেজিতে ছিল, যার অনুবাদ করলে দেখা যায়, “রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটারদের কাছে আবেদন করছেন৷ গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর আবেদন।"

রাহুল গান্ধীর এই আবেদনটি ২৫ এপ্রিল ২০২৪-এ তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও শেয়ার করা হয়েছিল। মাত্র ১ মিনিটের এই ভিডিওটি দেখলেই বোঝা যায় ভাইরাল ভিডিওটি এডিট করা হয়েছে। 

মূল ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোটকে গণতন্ত্র এবং সংবিধান রক্ষাকারী আর বিজেপি-আরএসএসকে সেই গণতন্ত্রের ধ্বংসকারী হিসেবে ডেকেছেন। সেই সঙ্গে হাত চিহ্নে বোতাম টিপে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করছেন তিনি।

 

তার আবেদনে, রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার কথা উল্লেখ করে বলেছেন যে কংগ্রেস পার্টির ইশতেহারটি সবার মতামত নিয়ে তৈরি করা হয়েছে। 

আমরা দেখেছি রাহুল গান্ধী একই আবেদন ইংরেজিতেও শেয়ার করেছেন। কিন্তু এই ভিডিওতে ভাইরাল হওয়া ভিডিও বা নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি। 

তবে কি এই ভিডিওটি সম্পূর্ণ এডিট করা? 

আসল ভিডিওটি দেখার পরে, দেখা যায় যে এর বিভিন্ন অংশ কেটে এডিটিং এর মাধ্যমে একসঙ্গে যুক্ত করা হয়েছে। যে কারণে রাহুলের কথার অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে গিয়েছে। 

উদাহরণস্বরূপ, যেখানে রাহুল গান্ধী বলছেন যে "একদিকে বিজেপি এবং আরএসএস রয়েছে যারা গণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে" এই কথাটি বিজেপি এবং আরএসএস এর পরিবর্তে কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট করা হয়েছে। একইভাবে, মূল ভিডিওতে, রাহুল যখন নরেন্দ্র মোদিকে ২২-২৫ কোটিপতি বানানোর অভিযোগ তোলেন এবং বলেন যে "কংগ্রেস পার্টি কোটি কোটি মহিলা এবং যুবকদের কোটিপতি বানাতে চলেছে", সেখানে "নরেন্দ্র মোদি" শব্দটি "কংগ্রেস" এর বদলে বসানো হয়। 

স্পষ্টতই, রাহুল গান্ধীর ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে যেন রাহুল গান্ধী বিজেপির জন্য ভোট চাইছেন। অথচ আসল ভিডিওতে, রাহুল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করেছেন।  

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে (আজতক) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 

 

সেরা শিরোনাম

Cheque Book Viral Post : ২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?
২০২৬-এর ডিসেম্বরের পর মূল্যহীন হয়ে যাবে আপনার ব্যাঙ্কের চেকবই ? ভাইরাল পোস্ট নিয়ে কী বলল RBI ?
Gyanesh Kumar News: পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
পদত্যাগ করলেন জ্ঞানেশ কুমার? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাষ্ট্রপতিকে লেখা চিঠি, নির্বাচন কমিশন বলল, ‘ভুয়ো’
Fact Check : রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
রেশন কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এসি ? প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ঘিরে জোর জল্পনা
Fact Check: অ্যাকাউন্টে ঢুকছে ২০ লক্ষ টাকা, লেখা আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে, সাবধান! ভুয়ো বার্তায় পা দেবেন না!
অ্যাকাউন্টে ঢুকছে ২০ লক্ষ টাকা, লেখা আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে, সাবধান! ভুয়ো বার্তায় পা দেবেন না!

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget