এক্সপ্লোর

Fact Check: আধার কার্ড থাকলেই মিলবে ৩ লক্ষ টাকার লোন ! অবাক হচ্ছেন ? কী জানাচ্ছে PIB ?

PM Modi Loan Yojana Fact Check: 'প্রধানমন্ত্রী লোন স্কিম'-এর অধীনে আধার কার্ড থাকলে পেতে পারেন ৩ লক্ষ টাকার লোন?

ফ্যাক্ট চেক: বড় কোনও কাজের ক্ষেত্রে হোক বা ছোটো, হঠাৎ করে টাকার প্রয়োজন হলে মানুষ ব্যাঙ্কে ছুটে যান লোন নেওয়ার জন্য। সমস্ত নিয়ম মেনে ও তথ্য যাচাই করে ব্যাঙ্ক কাটাও দেয়। এক্ষেত্রে সরকারের কিছু যোজনা আছে, যেখান থেকে লোন করার পর অনেক টাকা ছাড় পাওয়া যায়। অর্থাৎ আপনার লোনের কিছু টাকা সরকার ভর্তুকি হিসেবে ব্যাঙ্ককে দিয়ে দেয়। কিন্তু যদি কেউ আপনাকে বলে, সরকারি একটি স্কিমের সাহায্যে শুধুমাত্র আধার কার্ডের পরিবর্তে মিলবে মোটা টাকার লোন, তবে কী আপনি বিশ্বাস করবেন? 

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে, শুধুমাত্র আধার কার্ড থাকলে পেতে পারেন ৩ লক্ষ টাকা লোন। আধার ছাড়া আর কোনও নথির প্রয়োজন নেই। কারণ আপনি এই লোন কেন্দ্র সরকারের 'প্রধানমন্ত্রী লোন স্কিম'-এর অধীনে পাবেন। অনেকেই এটি পাওয়ার চেষ্টা করছেন। কীভাবে পাওয়া যাবে সেই তথ্যও যাচাই করছেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই পুরো বিষয় সম্পর্কে। 

ভাইরাল হওয়া পোস্টে কী বলা হয়েছে?

ইনস্টাগ্রাম, ফেসবুক ও YouTube-এ একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে, 'প্রধানমন্ত্রী লোন স্কিম'-এর অধীনে মানুষ তাদের আধার কার্ডে ৩ লক্ষ টাকা লোন নিতে পারবে। অর্থাৎ প্রত্যেকের আধার থেকে ৩ লক্ষ টাকা। এই বিজ্ঞাপনগুলিতে "এখনই আবেদন করুন"-এর মতো শব্দও ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে, লিঙ্ক এবং কিউআর কোডও দেওয়া হয়।

কেন্দ্র সরকার ও ফ্যাক্ট চেক-এর দাবি কী?

এই বিজ্ঞাপন নিয়ে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়েছে, এই ধরণের কোনও বার্তা সরকারি ভাবে দেওয়া হয়নি। সুতরাং পুরোটাই মিথ্যা। এটা প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলার জন্য করতে পারে। PIB ফ্যাক্ট চেক করে জানতে পারে, পুরোটাই ফেক। এর ফাঁদে পড়লে ক্ষতির মুখে পড়তে পারেন। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে সরকার এবং সব তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে। 

কীভাবে স্ক্যাম থেকে বাঁচবেন?

১. হঠাৎ পাওয়া কোনও 'ঋণ'-এর প্রস্তাবকে বিশ্বাস করবেন না।
২. অচেনা ও সন্দেহজনক কাউকে আধার বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।
৩. সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য পেতে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।
৪. যদি কেউ টাকা চায়, তবে বুঝবেন যে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
৫. কোনও অজানা লিঙ্ক ক্লিক বা অ্যাপ ডাউনলোড করবেন না।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget