এক্সপ্লোর

ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু থাকছে না, ছত্তিশগড়ে আইপিএস অফিসারের ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে ক্ষোভ সুপ্রিম কোর্টের

বেঞ্চ বলেছে, এমন করার কী প্রয়োজন? কারও গোপনীয়তা থাকছে না। কী হচ্ছে এ দেশে?

নয়াদিল্লি: রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার মুকেশ গুপ্তা ও তাঁর পরিবারের সদস্যদের ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়ে ছত্তিশগড় সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের। ক্ষোভের সুরে শীর্ষ আদালত বলেছে, কারও ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু আর থাকছে না। কে, কেন ওই অফিসারের ফোনে আড়ি পাতার নির্দেশ দিয়েছেন, জানতে চেয়েছে শীর্ষ আদালত। বিস্তারিত হলফনামা দিয়ে এটা জানাতে বলেছে বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জির বেঞ্চ। বেঞ্চ বলেছে, এমন করার কী প্রয়োজন? কারও গোপনীয়তা থাকছে না। কী হচ্ছে এ দেশে? কারও গোপনীয়তা এভাবে খর্ব করা যায় কি? কে এমন নির্দেশ দিয়েছে। বিস্তারিত হলফনামা পেশ করতে হবে। যদিও সংশ্লিষ্ট আইপিএস অফিসারকে মামলায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে জড়িয়ে ইস্যুটি নিয়ে রাজনীতি করতে বারণ করেন বিচারপতি মিশ্র। ছত্তিশগড় সরকার তাঁর পিছনে ‘পাগলা কুকুরের মতো লেগে পড়েছে’ বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন করেছিলেন গুপ্তা। সে ব্যাপারে আগে বাঘেলকে নোটিস দিয়েছিল শীর্ষ আদালত। গুপ্তার বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরও পরবর্তী নির্দেশ জারি  হওয়া পর্যন্ত স্থগিত রেখেছিল বিচারপতি মিশ্র ও বিচাররতি এম আর শাহকে নিয়ে  গঠিত বেঞ্চ। নিজের কৌঁসুলি পুলকিত তারের মাধ্যমে পেশ করা পিটিশনে গুপ্তা বলেছিলেন, রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখার ডিজি ও দুর্নীতি দমন শাখার প্রধান হিসাবে তিনি দুটি বড় আর্থিক কেলেঙ্কারি ফাঁস করেছিলেন। একটি হল নাগরিক আপরুতি নিগম কেলেঙ্কারি, অন্যটি অলোক অগ্রবাল মামলা। দুটিতে চার্জশিটও পেশ হয়, বিচারও চলছিল। গুপ্তার হয়ে মহেশ জেঠমালানি ও রবি শর্মা জানান, দুটি কেলেঙ্কারির হদিশ পাওয়ার ক্ষেত্রে ফোন কল আড়ি পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু ২০১৮-র ডিসেম্বরে বিধানসভা ভোটের পর রাজ্যে সরকার বদলের পর গুপ্তাকে পুলিশ সদর দপ্তরে ডিজি করে পাঠানো হয়, যদিও কোনও কাজের ভার, দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। পরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় অবৈধ ভাবে ফোনে আড়ি পাতা ও জালিয়াতির অভিযোগে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget