এক্সপ্লোর

Health News: ভয়ানক ব্রেন ক্যানসারকে হারিয়ে দিল ১৩-এর কিশোর ! সাফল্য ট্রায়ালেই

Brain Cancer Survival: ভয়ানক ব্রেন ক্যানসারকে হারিয়ে দিল মাত্র ১৩ বছর বয়সের কিশোর। ওষুধের ট্রায়ালেই এল সাফল্য।

কলকাতা: মস্তিষ্কের বিরল ক্য়ানসার। যা থেকে সেরে ওঠার আশা ক্ষীণ থেকেও ক্ষীণতর। সেই ক্যানসারকেই হারিয়ে দিল এক কিশোর। মাত্র ১৩ বছর বয়স বেলজিয়ামের লুকাস। ছয় বছর বয়সে তার মস্তিষ্কে টিউমার দেখা দেয়। টিউমারটি স্ক্যান করে চিকিৎসকরা বুঝতে পারেন এটি ক্যানসার কোশ থেকে তৈরি। তবে যে সে ক্যানসার মোটেই নয়। এটি ছিল একটি মারণ ক্যানসার। যার নাম ডিআইপিজি। পুরো নাম ডিফিউজ ইনট্রিনসিক পনটিন গ্লায়োমা। এই ক্যানসার খুব দ্রুত বাড়তে থাকে শরীরে। পাশাপাশি এর জন্য এখনও কোনও নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান। সেই ক্যানসারকেই হারিয়ে দিল ১৩ বছরের লুকাস।

কেন ভয়ানক এই ক্যানসার

সাধারণ ছোটদেরই এই ক্যানসার হয়ে থাকে। তাই চিকিৎসকদের পরিভাষায় একে চাইল্ডহুড ক্যানসারও বলা হয়। তবে এই ধরনের ক্যানসার একেবারেই বিরল। তাই চিকিৎসাবিজ্ঞান নির্দিষ্ট চিকিৎসাও কম। সব ক্যানসার কোশেরই একটি স্টেম কোশ অর্থাৎ জনক কোশ থাকে। এই ক্যানসারের স্টেম কোশ মস্তিষ্কের মধ্যেই থাকে।

লুকাসকে বলা যায় মিরাকল

এই বিশেষ ধরনের ক্যানসার নিয়ে সমীক্ষাও খুব আশাপ্রদ নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ক্যানসার ধরা পড়ার এক বছর পর রোগীর মৃত্যু হয়। মাত্র দশ শতাংশ শিশু দুই বছর পর্যন্ত বেঁচে থাকে। সেখানে লুকাসের ঘটনাকে একরকম মিরাকল বলেই মনে করছেন চিকিৎসকরা। কারণ দীর্ঘ সাত বছর ধরে এই চিকিৎসার মধ্যে ছিল সে। নিয়মিত তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বর্তমানে তাঁর মস্তিষ্কে আর কোনও টিউমার নেই। অর্থাৎ সে সুস্থ।

ট্রায়ালেই সাফল্য

তবে এই চিকিৎসা হাসপাতালের ঘেরাটোপে হয়নি। বরং হয়েছিল গবেষণাগারে। আসলে ডিআইপিজি ক্যানসার নিয়ে বায়োমেড-এ গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। লুকাসকে নিয়ে সেখানেই হাজির হন তার বাবা-মা। এর পর ছয় বছরের লুকাসের উপর ওষুধের ট্রায়াল অর্থাৎ পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেন গবেষকরা। ওষুধটি কাজ করবে এই ব্যাপারে বিজ্ঞানীরাও নিশ্চিত ছিলেন না। অন্যদিকে ক্যানসারে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তাই লুকাসের বাবা-মাও এই পথ বেছে নেন। অবশেষে সেই ট্রায়ালেই এল সাফল্য। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল লুকাস। বিশ্বে এই প্রথম কেউ এই ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠল। একই সঙ্গে ওষুধের ট্রায়াল প্রথমবারেই এত বড় সাফল্য পেল।

আরও পড়ুন - Bad Smell From Mouth: ব্রাশ করেও মুখের দুর্গন্ধ যাচ্ছে না ? কী করবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget