এক্সপ্লোর

Arthritis: বাতের ব্যথা কমাতে সাহায্য করে যে খাবারগুলি

Health Tips: আর্থারাইটিসের সমস্যায় ভোগা ব্যক্তিদের অবশ্যই খাবারের তালিকায় নজর দেওয়া প্রয়োজন। খাবারের তালিকায় এমন কিছু জিনিস রাখা প্রয়োজন, যা বাতের ব্যথার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।

কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাতের ব্যথা (Arthritis) দেখা দেওয়ার সমস্যা দেখা যায় ঘরে ঘরে। বহু সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হন। চলাফেরা করতে সমস্যা। উঠতে বসতে গিয়ে কষ্ট। এবং আরও নানা সমস্যা দেখা দেয় এর ফলে। গবেষকরা জানাচ্ছেন, ভারতীয়দের মধ্যে একটা বড় সংখ্যক ব্যক্তি ৬০ বছর বয়সের পর বাতের ব্যথায় ভোগেন। তাঁরা বিভিন্ন সমীক্ষার মাধ্যমে জানাচ্ছেন, আজকের দিনে ভারতীয়দের মধ্যে বাতের ব্যথা বা আর্থারাইটিসের সমস্যা খুবই সাধারণ একটা সমস্যা। যেখানে দেখা গিয়েছে, ৬০ বছর বয়সের পর ৯.৬ শতাংশ ভারতীয় পুরুষ আর্থারাইটিসের সমস্যায় ভোগেন। এবং ভারতীয় মহিলারা ভোগেন প্রায় ১৮ শতাংশ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থারাইটিসের সমস্যায় ভোগা ব্যক্তিদের অবশ্যই খাবারের (Foods) তালিকায় নজর দেওয়া প্রয়োজন। খাবারের তালিকায় এমন কিছু জিনিস রাখা প্রয়োজন, যা বাতের ব্যথার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। 

বাতের ব্যথার সমস্যা দূর করার উপকারী খাবার-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থারাইটিসের সমস্যায় প্রদাহ দূর করা সবথেকে বেশি জরুরি। তাঁদের মতে, প্রদাহ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তার সঙ্গে ধীরে ধীরে শরীরকে ভঙ্গুর করে তোলে। অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। অত্যধিক পরিমাণে ধূমপান করা, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, পেটে অতিরিক্ত মেদ জমে যাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। তাই সবার আগে খাবারের তালিকায় নজর রাখতে হবে। 

১. বিশেষজ্ঞদের মতে, প্রদাহ দূর করতে খাবারের তালিকায় রাখতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। ভাজাভুজি, তেল মশলা দেওয়া খাবারের পরিবর্তে খাবারের তালিকায় রাখতে হবে বাদাম। এছড়াও থালা ভরে সব্জি রাখতে হবে তালিকায়।

আরও পড়ুন - Health Tips: ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে কাজ করছেন? সুস্থ থাকতে এগুলো মেনে চলুন

২. খাবারে ব্যবহার করতে হবে এমন কিছু মশলা, যা আর্থারাইটিসের সমস্যাকে কমাতে সাহায্য করে। হলুদ, জিরে, গোলমরিচ, দারুচিনি, রসুন, আদা, পেঁয়াজে রয়েছে এমন কিছু উপকারিতা, যা বাতের ব্যথার রোগীদের কষ্ট কমাতে সাহায্য় করে। খাবারের তালিকায় ব্ল্যাক কফি এবং গ্রিন টি রাখতে ভুলবেন না যেন।

৩. স্বাস্থ্যকর ফ্যাট আর্থারাইটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। অলিভ অয়েল, বাদামের তেল, আমন্ড বাদাম, আখরোট, চিনাবাদাম প্রভৃতিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। যা প্রতিদিনের খাবারের তালিকায় রাখা অত্যন্ত জরুরি।

৪. এছাড়াও, নারকেল তেল, তৈলাক্ত মাছ, প্রতিদিন একমুঠো করে বাদাম খাওয়া, প্রচুর পরিমাণে শাক সব্জি খাওয়া, বেরি বাতের সমস্যার রোগীদের জন্য অত্যন্ত উপকারী।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget