এক্সপ্লোর

Airtel Data Breach: Airtel হোক বা Jio, আপনার সিম হ্যাক হতে পারে যখন তখন, বুঝবেন কীভাবে ?

Tips To Know If Your Sim Data Hacked: সম্প্রতি এক হ্যাকার দাবি করেছে এয়ারটেলের ৩৭ কোটিগ্রাহকের তথ্য হ্যাক করেছে সে। আপনার তথ্য ফাঁস হল কি না বুঝবেন কীভাবে ?

Tips To Know If Your Sim Data Hacked: এয়ারটেল, জিও থেকে ভোডাফোন সকলেই বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের দাম। এই পরিস্থিতিতে এয়ারটেল গ্রাহকদের তথ্যচুরি (Airtel Data Breach) নিয়ে বিষ্ফোরক খবর প্রকাশ্যে এল। সম্প্রতি এক হ্যাকার দাবি করে, এয়ারটেলের প্রায় ৩৭.৫ কোটি গ্রাহকদের তথ্য হ্যাক করে নিয়েছে সে। এর পরেই অবশ্য এয়ারটেলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, এয়ারটেলের সিস্টেম খুব নিখুঁতভাবে পরীক্ষা করা হয়েছে। তাতে কোনও হ্যাকার প্রবেশের চিহ্ন দেখা যায়নি। ফলে এয়ারটেল গ্রাহকরা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। 

এয়ারটেল গ্রাহকদের তথ্য় ফাঁস ?

এয়ারটেলের দাবি, কোনও তথ্য ফাঁস হয়নি। অন্যদিকে হ্যাকারের দাবি, ফাঁস হয়েছে। এর মধ্যে কোনটি আদতে সত্যি তা নিয়ে ধন্দ থাকতে পারে। আর তার জন্যই এই প্রতিবেদন। আপনার তথ্য ফাঁস হলে কিছু নির্দিষ্ট লক্ষণ আপনার ফোনে দেখা যাবে। এয়ারটেলের এই ক্ষেত্রে তথ্য ফাঁস না হলেও অন্য নানা সময় তার আশঙ্কা থেকেই যায়। তাই এই সমস্যাগুলি আপনার ফোনে হচ্ছে কি না সেদিকে অবশ্যই লক্ষ রাখুন নিয়মিত।

সিম কার্ডের তথ্য ফাঁস কীভাবে হয় ?

সিস্টেম হ্যাক - সার্ভিস প্রোভাইডারের সিস্টেম হ্যাক করে সেখান থেকে সব তথ্য বার করে নিতে পারে হ্যাকার। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে, সংস্থার নিচুস্তরের কর্মীরা লোভে পড়ে এই ধরনের কাজ করে থাকেন।

সিম সোয়াপিং -  এটি এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একজন হ্যাকারের কাছে একজন গ্রাহকের যথেষ্ট তথ্য থাকলে তিনি সংস্থার কাছ থেকে নতুন সিম কার্ড দাবি করতে পারেন। যার ফলে পুরনোটি অর্থাৎ আসল গ্রাহকের সিম নিষ্ক্রিয় হয়ে যায়।

সিম ক্লোনিং -  এটির জন্য গ্রাহককে চেনা জরুরি। গ্রাহকের সিম ক্লোন করে নিয়ে হ্যাকার সব তথ্য বার করে নিতে পারে।

কীভাবে বুঝবেন আপনার সিম হ্যাক হয়েছে ?

১. কল বা মেসেজ আসা বন্ধ  -  কল বা মেসেজ (Cyber Safety Tips) আসা বন্ধ হয়ে গেলে ও কাউকে কল বা মেসেজ করতে না পারলে সতর্ক হোন তক্ষুনি। সিম অন্যের নিয়ন্ত্রণে থাকার বড় সংকেত এটি।

২. ফোনের লোকেশন ভুল দেখালে -  বিভিন্ন ডিভাইস ফাইন্ডিং অ্যাপে আপনার ফোনের লোকেশন আপনি যেখানে আছেন, সেখানে না দেখালে সতর্ক হোন।

৩. সাম্প্রতিক ভুয়ো ফোনকল - মাঝে মাঝেই অনেকে ব্যক্তিগত তথ্য চেয়ে সার্ভিস প্রোভাইডারের নাম করে এই ধরনের ফোন আসে। কিন্তু এমন ফোন আসার পরেই যদি ফোনে সমস্যা হয়, তাহলে  সতর্ক হন।

৪. অন্যদের থেকেও সমস্যার অভিযোগ - আপনার এই সমস্যার কথা যদি অন্যদের মুখেও শুনতে পান, তাহলে হতেই পারে সার্ভিস প্রোভাইডারের সিস্টেম হ্যাক করেছে কোনও হ্যাকার। তা যদি নাও হয়, একা আপনার সঙ্গেও এমন ঘটনা ঘটাতে পারে অসাধু ব্যক্তি।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন - FSSAI Order: কার্বাইডে পাকানো আম খান ? বেশি খেলে কী হতে পারে জানাল খাদ্য সুরক্ষা দফতর

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget