এক্সপ্লোর

Allergy Prevention : অ্যালার্জি মানেই কি অনেক খাবার বাদ? কীভাবে বুঝবেন আপনার কীসে অ্যালার্জি? সেরে উঠবেনই বা কীভাবে?

World Allergy Week : অ্যালার্জি বিষয়টা আদতে কী ? কোনও অসুখ? ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ? অনেকের মনেই প্রশ্ন। অনেকেই জানেন না যে, অ্যালার্জি আসলে শুধু বিভিন্ন অসুখের মেকানিজম।

কলকাতা : 'আমার বড্ড অ্যালার্জির ধাত', ' আমার তো ঠান্ডা পড়লেই অ্যালার্জি ', ' আমার তো শখ করে ফুলে মালা লাগালেই অ্যালার্জি' .... উঠতে বসতে নানারকম অ্যালার্জির কথা আমরা শুনে থাকি। কিন্তু এই অ্যালার্জি বিষয়টা আদতে কী ? কোনও অসুখ? ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ? অনেকের মনেই প্রশ্ন। অনেকেই জানেন না যে, অ্যালার্জি আসলে শুধু বিভিন্ন অসুখের মেকানিজম। আমাদের শরীরের একটি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। শরীরে যখন শত্রুপক্ষ হাজির হয়, তখনই সতর্ক হয়ে ওঠে সেই সিকিউরিটি সিস্টেম। এবার কোনও কারণে যদি শরীরের এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি অতি সক্রিয় হয়ে ওঠে, তাহলেই সেই রিঅ্যাকশনটাকে বলে অ্যালার্জি। এই নিয়ে এবিপি লাইভের সঙ্গে বিস্তারিত আলোচনায় ডা. দ্বৈপায়ন ঘোষ (Consultant pulmonologist and Allergist )। 

অ্যালার্জির উপসর্গ
অ্যালার্জি বিষয়টি খুবই সাধারণ বা কমন। তবে এর কারণ কিন্তু নানা রকম হতে পারে। কারও কোনও খাবারে অ্যালার্জি, কারও অ্যালার্জি ধুলো-বালিতে, কারও ফুলের রেণুতে, কারও ঠাণ্ডায়। অ্যালার্জির লক্ষণ কারও ক্ষেত্রে গায়ে ব়্যাশ বেরনো, হাত-পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে চাপ ধরা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া ও হাঁচি , ইত্যাদি নানারকম হতে পারে। এগুলোকেই অ্যানাফিল্যাক্সিস বলা হয়। এর দ্রুত চিকিৎসার প্রয়োজন। 

অ্যালার্জি  নাকি অন্য কোনও অসুখ? 
অ্যালার্জি নাকি অন্য কোনও অসুখ, সেটা বোঝারও উপায় আছে। প্রথমেই যখন উপরে আলোচিত কোনও একটি উপসর্গ দেখা যাবে, তখনই তলিয়ে ভাবতে হবে, ঠিক কখন কী খাওয়ার পর বা কী ছোঁয়ার পর বা কীসের সংস্পর্শে আসার পরই এমনটা হল।  কোনও খাবার থেকে, বা ফুলের রেণু থেকে, বা পারফিউম স্প্রে বা রান্নার ধোঁয়া কোনও কিছু সংস্পর্শে আসার পর থেকেই কি এমন উপসর্গ শুরু হল? যদি এর একটার সঙ্গেও যোগসূত্র পান, তাহলে বুঝতে হবে, এটা অ্যালার্জি হওয়ার আশঙ্কাই বেশি। এবার আক্রান্তর সঙ্গে কথা বলে জানতে হবে, সংস্পর্শের কতক্ষণ পর থেকে উপসর্গ দেখা গেল, আগেও কি এমনটা হয়েছে, পরিবারে কারও কি এমন সমস্যা আছে ?এরপর চিকিৎসক পরীক্ষা করে বোঝার চেষ্টা করে, ঠিক কী থেকে তাঁর এই অ্যালার্জি আর সেটা তাঁর দৈনন্দিন জীবন থেকে কতটা দূরে রাখা যায়।

অ্যালার্জির চিকিৎসা কী?
allergen and trigger factor গুলি খুঁজে বের করাটাই হল চিকিৎসার প্রথম ধাপ। এরপর Skin prick testing (SPT), Allergy Phadiatop Test ( adult or infant ), Allergy Flexi Panel test, specific IgE test - ইত্যাদি পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। অ্যালার্জি প্রতিহত করার কিছু ওষুধ আছে, তাকে Antihistamines বলে। কারও  অ্যালার্জি থেকে অ্যাজ়মার প্রবণতা  থাকলে,  কিছু ওষুধ ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমেও দেওয়া হতে পারে। অনেকে এখনও ইনহেলার নিতে ভয় পান, যদি এটা অভ্যেসে দাঁড়িয়ে যায়? না এমন ভয় পাওয়ার কারণ নেই। এতেও না সারলে পরবর্তী ধাপে এগোন চিকিৎসকরা। 

অ্যালার্জি কি সারে? 
অ্যালার্জি কী থেকে হল, সূত্র কোথায় সেটা যত তাড়াতাড়ি জানা যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারেন চিকিৎসকরা। অ্যালার্জির যে কারণে হচ্ছে, তার থেকে দূরে থাকলে পারলে , চিকিৎসকের পরামর্শ মতো জীবনযাত্রাটা বদলে নিতে পারলে, নিয়ম মেনে ওষুধ খাওয়া বা ইনহেলার নিতে পারলে, একটা সময়ের পর ওষুধের ডোজ কমিয়ে দেওয়া যায় আবার বন্ধও করে দেওয়া যায়। তবে সেটা সবটাই নির্ভর করে অ্যালার্জির ধরনের উপর। 

অ্যালার্জি আটকাতে কী করা যায়? 
অ্যালার্জি আটকাতে গেলে প্রথমেই কারণ খুঁজে বার করতে হবে ও ট্রিগার ফ্যাক্টরটি থেকে নিজেকে দূরে রাখতে হবে। সেই সঙ্গে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাচ্চার অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের মাটির কাছাকাছি থাকতে দিতে হবে। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে স্বাভাবিক ভাবে মিশতে দিতে হবে। প্রাপ্তবয়স্ক হলে, রোজ সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুমোতে হবে। রোদের সংস্পর্শে কিছুটা সময় কাটাতে হবে। ঘর রাখতে হবে ধুলো মুক্ত। এছাড়া যে পর্দা, চাদর, ব্যবহার করা হচ্ছে, তাও পরিষ্কার রাখতেই হবে অ্যালার্জি এড়াতে। 

ডা. দ্বৈপায়ন ঘোষ
ডা. দ্বৈপায়ন ঘোষ

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget