এক্সপ্লোর

Avocado Health Benefits: ব্রেকফাস্টে কেন খাবেন অ্যাভোকাডো? স্বাস্থ্যের জন্য এই ফল খাওয়া কেন ভাল?

Avocado: ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে অ্যাভোকাডো। তাই ডায়াবেটিসের সমস্যা থাকলে ব্রেকফাস্টে এই ফল আপনি খেতেই পারেন। ফল হিসেবে ইচ্ছে না হলে খেতে পারেন পাউরুটির সঙ্গে। 

Avocado Health Benefits: আজকাল অনেকেই অ্যাভোকাডো (Avocado) খেয়ে থাকেন। কেউ ফল হিসেবে খান অ্যাভোকাডো (Avocado Health Benefits)। কেউ বা ব্রেকফাস্টে টোস্টের সঙ্গে অ্যাভোকাডো পেস্ট (Avocado Paste) খেয়ে থাকেন। অ্যাভোকাডো খেলে অনেক উপকার পাওয়া যায়। বিভিন্ন ভাবে ভাল থাকবে আপনার স্বাস্থ্য। তাই জেনে নিন অ্যাভোকাডো কেন খাবেন। 

  • একাধিক প্রয়োজনীয় ভিটামিন রয়েছে অ্যাভোকাডোর মধ্যে। আর শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন ঠিক কী কী কাজে লাগে তা আমরা সকলেই জানি। অতএব ভিটামিন সমৃদ্ধ এই ফল মাঝে মাঝেই খেতে পারেন। অ্যাভোকাডোর মধ্যে থাকে পটাশিয়াম। এই উপকরণ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। 
  • অ্যাভোকাডোর মধ্যে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাট। এই বিশেষ ধরনের হেলদি ফ্যাট আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমায়। তাই নিয়মিত অ্যাভোকাডো খেলে হার্ট ভাল থাকবে। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেবে না। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমবে। 
  • প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে অ্যাভোকাডো। তাই এই খাবার রোজ খেলে ভাল থাকবে আপনার হজমশক্তি। খাবার খেয়ে সহজে হজম করতে পারবেন আপনি। আর খাবার ভালভাবে হজম হলে আপনার শরীরে অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যা দেখা যাবে না। এর পাশাপাশি যেহেতু অ্যাভোকাডো ফাইবার সমৃদ্ধ একটি ফল, তাই এটি খেলে আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাও দূর হবে অল্প কয়েকদিনের মধ্যেই। 
  • হেলদি ফ্যাট এবং ফাইবার সমৃদ্ধ অ্যাভোকাডো খেলে দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে আপনার। তার ফলে যখন তখন খিদে পাবে না। খাইখাই ভাব কমবে। সার্বিক ভাবে ক্যালোরি খাওয়ার পরিমাণ কমায় অ্যাভোকাডোর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। তার ফলে নিয়ন্ত্রণে থাকে ওজনও। 
  • ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে অ্যাভোকাডো। তাই ডায়াবেটিসের সমস্যা থাকলে ব্রেকফাস্টে এই ফল আপনি খেতেই পারেন। ফল হিসেবে ইচ্ছে না হলে খেতে পারেন পাউরুটির সঙ্গে। 
  • ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য অ্যাভোকাডো খাওয়া খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে অ্যাভোকাডোর মধ্যে। এই দুই উপকরণের সাহায্যে চুল এবং ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য, আমাদের মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পের স্বাস্থ্য ভাল রাখা জরুরি। অ্যাভোকাডো নিয়মিত খেতে পারলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই- এর সাহায্যে চুলের গঠন মজবুত হয় এবং উজ্জ্বলতাও বজায় থাকে। অন্যদিকে ত্বকের কালচে দাগছোপ দূর করবে এই ফল খাওয়ার অভ্যাস। 

আরও পড়ুন- কখন, কীভাবে খাওয়া উচিত চিয়া সিড? রইল সেরা উপায়গুলি 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget