এক্সপ্লোর

Herbal Tea: দারুণ উপকারী ভেষজ চা, কীভাবে তৈরি করবেন জেনে নিন

বর্ষাকালে তা আরও বেশি উপকারী। এই সময়ের জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশির মতো নানা অসুখকে প্রতিরোধ করতে সাহায্য করে।

কলকাতা: চা (Tea) খেতে ভালোবাসেন বহু মানুষ। অনেকেরই আবার সকালে ঘুম থেকে উঠে আসে এক কাপ গরম চা না পেলে ঘুমই কাটতে চায় না। বিশেষজ্ঞরা জানান, চা সম্পর্কে বহু মানুষেরই অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। কিছু মানুষ মনে করেন, চা শরীরের জন্য ক্ষতিকর। তবে, এই ধারণা একেবারেই সঠিক নয়। চা শরীরের জন্য ক্ষতিকর তো নয়, বরং, বেশ কিছু উপকার করে। এর পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, উপকার পেতে নিয়মিত খেতে হবে ভেষজ চা। বর্ষাকালে (Monsoon) তা আরও বেশি উপকারী। এই সময়ের জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশির মতো নানা অসুখকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ভেষজ চা (Herbal Tea)।

ভেষজ চা তৈরি করতে যেগুলো লাগবে-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভেষজ চা তৈরি করতে আদা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, পুদিনা পাতা, তেজপাতা এগুলি লাগে।

আরও পড়ুন - Health Tips: নখে সাদা দাগ দেখা দিয়েছে? কোন রোগের লক্ষণ?

কীভাবে তৈরি করবেন ভেষজ চা-

এই চা তৈরি করতে প্রথমে জল ফুটতে দিতে হবে। তার মধ্যে মিষ্টত্ব আনতে চিনির পরিবর্তে গুড় অথবা মধু ব্যবহার করুন। জল ফুটতে শুরু করলে তার মধ্যে আদার টুকরো, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, দিন। ফের ফোটাতে শুরু করুন। ইচ্ছে হলে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলি জলের সঙ্গে ভালো করে ফুটলে সুন্দর গন্ধ বেরোবে। এবার তার মধ্যে অল্প চা পাতা দিন। যদি দুধ চা খেতে ইচ্ছে হয়, তাহলে দুধ মেশাতে পারেন। নাহলে লিকার চা খেতে হলে চা পাতা দেওয়ার পর খুব বেশি ফোটাবেন না। ব্যস আপনার ভেষজ চা তৈরি। 

ভেষজ চায়ের উপকারিতা-

বিশেষজ্ঞদের মতে, ভেষজ চা নিয়মিত খেলে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যায় সহজেই। কোষ্ঠকাঠিন্যর সমস্যা, মাথা যন্ত্রণার সমস্যা, পেটের গোলমালও দূর হয়। নিয়মিত এই চা খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |
Suvendu Adhikari on Rejinagar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget