এক্সপ্লোর

Basic skincare: রোজকার জীবনে করা যে ভুলগুলোর জন্য ত্বকে ব্রন-অ্যাকনে ভরে যাচ্ছে

নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই অ্যাকনে একটা বড় সমস্যা। এবং তা বেশিরভাগ ক্ষেত্রেই রোজকার জীবনে করা আমাদের নানা ভুলের জন্যই দেখা দেয়।

কলকাতা: ব্রন বা অ্যাকনে ভরা মুখ আর কে চায়। তারপরও আমাদের ত্বকে বিভিন্ন কারণে ব্রন (Pimple) বা অ্যাকনের (Acne) সমস্যা দেখা দেয়। এর পিছনে অনেক কারণ থাকতে পারে বলে মত ত্বক বিশেষজ্ঞদের। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই অ্যাকনে একটা বড় সমস্যা। এবং তা বেশিরভাগ ক্ষেত্রেই রোজকার জীবনে করা আমাদের নানা ভুলের জন্যই দেখা দেয়। কোন কোন ভুলের কারণে ত্বকে অ্যাকনের মতো সমস্যা তৈরি হয়?

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, রোজকার খাবারের তালিকায় যদি অত্যধিক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তাহলে ব্রন বা অ্যাকনের সমস্যা দেখা দিতে পারে। তাঁরা বলছেন, অত্যধিক পরিমাণে দুগ্ধজাত খাবার খেলেও এই সমস্যা দেখা দেয়। অ্যাকনের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যান্টি অক্সিডেন্টস সম্পন্ন খাবার খাওয়া খুবই জরুরি। এর জন্য প্রতিদিনের তালিকায় প্রচুর পরিমাণে শাক-সব্জি রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি, চিপস, চকোলেট এবং আইসক্রিমের মতো খাবার এড়িয়ে চলার কথাও বলছেন।

আরও পড়ুন - Hair Care: বর্ষাকালে চুলে জট পড়ে যাচ্ছে? কীভাবে সামলাবেন চুলের বিভিন্ন সমস্যা?

২. অনেক ক্ষেত্রেই হরমোনের কারণেও ব্রন বা অ্যাকনের সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

৩. শরীরচর্চা করার পর অনেকেরই স্নান না করার অভ্যাস থাকে। এর কারণেও অ্যাকনে দেখা দেয়। শরীরচর্চা করার সময় আমাদের শরীর থেকে যে ঘাম নির্গত হয়, পোশাকের মধ্যে থেকে তা আমাদের ত্বকে জমে থাকে। স্নান না করলে সেই ঘাম ত্বকের রোমকূপগুলোকে বন্ধ করে দেয়। ফলে ত্বকে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। তাই অ্যাকনের সমস্যা থেকে মুক্তি পেতে শরীরচর্চার পর অবশ্যই স্নান করা প্রয়োজন বলে তাঁদের মত।

আরও পড়ুন - Tea Drinking Facts: ঘুম থেকে উঠেই খালি পেটে চা খাচ্ছেন? জানেন কী হতে পারে?

৪. দীর্ঘক্ষণ সূর্যের আলোর মধ্যে থাকলে সান বার্ন হয়। সান বার্ন হলে ত্বকে আরও বেশি পরিমাণে মরা কোষের বৃদ্ধি ঘটে। এছাড়াও রোমকূপগুলি বন্ধও হয়ে যায়। ফলে ত্বকে জীবানুর আক্রমণ বেড়ে যায়। রোদে থাকার সময় তাই অবশ্যই সানস্ক্রিন এবং ছাতা ব্যবহারের পরামর্শ ত্বক বিশেষজ্ঞদের।

৫. সঠিক পরিমাণে না ঘুম হওয়ার কারণে হরমোনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। হরমোনের সাম্যতা বজায় রাখার নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। তাই অ্যাকনের সমস্যা দূর করতে নিয়মিত শরীরচর্চাও করা দরকার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget