এক্সপ্লোর

Tea Drinking Facts: ঘুম থেকে উঠেই খালি পেটে চা খাচ্ছেন? জানেন কী হতে পারে?

Health Tips: সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের বিভিন্ন গোলমাল দেখা দিতে পারে।

কলকাতা: বহু মানুষেরই ঘুম থেকে উঠে আগে এক কাপ গরম গরম চা (Tea) বা কফি না খেলে কিছুতেই ঘুম কাটতে চায় না। এমন অভ্যাস আমাদের আশেপাশের বহু মানুষের মধ্যেই দেখা যায়। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে দিন শুরু করাটা যেন নিত্যনৈমিত্যিক অভ্যাসের মতো হয়ে গিয়েছে। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। তাঁদের মতে, ব্ল্যাক টি বা চিনি এবং দুধ ছাড়া চা স্বাস্থ্যের জন্য় খুবই উপকারী। ব্ল্যাক টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?

খালি পেটে চা খেলে কী হবে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকালে (Morning) ঘুম থেকে উঠে খালি পেটে চা খেলে তা সরাসরি পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে হজমের বিভিন্ন গোলমাল দেখা দিতে পারে। এছাড়াও আরও অনেকরকমভাবে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

আরও পড়ুন - Health Tips: সন্তানের জন্মের পর দুর্বলতা কাটাতে যে খাবারগুলি খাওয়া দরকার

১. খালি পেটে চা (Bed Tea) আমাদের দাঁতে ক্ষতিকর প্রভাব ফেলে বলে মত বিশেষজ্ঞদের। সারারাত ঘুমের ফলে মুখের মধ্যে জমে থাকা জীবানু আমাদের হজমশক্তিকে দুর্বল করে দেয়। 

২. একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তাই যখন আমরা আট ঘণ্টা ঘুমের পর উঠি, তখন আমাদের শরীর ইতিমধ্যেই ডিহাইড্রেট হতে শুরু করে দেয়। সেই সময়ে শরীরে জলের প্রয়োজন হয়। যদি সেই সময়ে খালি পেটে চা খাওয়া হয়, তাহলে শরীরে ডিহাড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পাকস্থলীতে ক্র্যাম্প ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে।

৩. খালি পেটে দুধ চা খাওয়ার পর অনেকেরই বমি বমি ভাব পায়। খালি পেটে দুধ দেওয়া চা খেলে গ্য়াসের সমস্যাও দেখা দিতে পারে।

৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে দুধ দেওয়া চা আরও ক্ষতিকর শরীরের জন্য। 

৫. দুধ চায়ের মতো ব্ল্যাক টি-ও খালি পেটে ক্ষতিকর প্রভাব পেলে শরীরে।

৬. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেরই খালি পেটে অনেকবার চা খাওয়ার অভ্যাস থাকে। এর ফলে উদ্বেগজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ঘুমের সমস্যার মতো অত্যধিক চিন্তা করার সমস্যাও দেখা দেয়। 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget