এক্সপ্লোর

Health Tips: কোলেস্টেরলের চিন্তা! পাতে ডিম থাকবে? না কি এড়ানো উচিত?

Cholesterol:কোলেস্টেরল থাকলে ডায়েটে নানা পরিবর্তন আসে। বিভিন্ন জিনিস খাওয়া যায় না। অনেক সময়েই বলা হয় কোলেস্টেরল লাগামছাড়া হলে ডিম খাওয়া যাবে না। সত্যিই কি তাই?

কলকাতা: কাজের চাপ, আর্থিক চিন্তা থেকে নানা বিষয়ে স্ট্রেস। বিভিন্ন কারণেই এই সময় লাইফস্টাইল ডিজিজ বা জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকা রোগের দাপট বাড়ছে। রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল থাকাটাও তেমনই একটা রোগ। 

কোলেস্টেরল থাকলে ডায়েটে নানা পরিবর্তন আসে। বিভিন্ন জিনিস খাওয়া যায় না। অনেক সময়েই বলা হয় কোলেস্টেরল লাগামছাড়া হলে ডিম খাওয়া যাবে না। সত্যিই কি তাই? 

ডিম সহজলভ্য, তুলনায় সস্তা প্রোটিনের উৎস। বিভিন্ন পুষ্টিগুণ থাকে ডিমে। শিশু থেকে বয়স্ক- বিভিন্ন বয়সের ক্ষেত্রেই প্রয়োজনীয় ডিম। স্বাস্থ্য়ের জন্য কোলেস্টেরলও প্রয়োজনীয়, তবে তা নির্দিষ্ট পরিমাণে। ডিম ডায়েটরি কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ উৎস। American Heart Association-এ ২০১৯ সালে প্রকাশিত একটি রিপোর্ট বলে, আমেরিকার সাবালক বাসিন্দাদের প্রয়োজনীয় কোলেস্টেরলের ২৫ শতাংশ আসে ডিম থেকে। তবে কোলেস্টেরল ছাড়াও, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ পোষক পদার্থের উৎস।

ডিম ও কোলেস্টেরলের সম্পর্ক:
হরমোন তৈরি এবং কোষ-কলা তৈরিতে ভূমিকা রয়েছে কোলেস্টেরলের। শরীরেই কিন্তু এই জিনিসটি তৈরি হয়। বাকিটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করে থাকি। কোলেস্টেরল মূলত ২ প্রকার। একটি হল LDL (Low Density Cholesterol) এবং অন্যটি হল HDL (High Density Cholesterol). এর মধ্যে LDL-কে ক্ষতিকর কোলেস্টেরল বলা হয়। কারণ এটি ধমনীর দেওয়ালে জমে যায়। যা হৃদযন্ত্র সংক্রান্ত একাধিক রোগের কারণ হতে পারে। 

Nutrients-জার্নালে ২০১৮ সালে প্রকাশিত একটি Clinically Controlled সমীক্ষা বলছে অধিকাংশ লোকের ক্ষেত্রেই ডিম খাওয়ার বিষয়টি কোলেস্টেরলের বৃদ্ধির উপর তেমন একটা প্রভাব ফেলে না। অতিরিক্ত ডিম খেলে HDL, LDL-দুটিই বৃদ্ধি পায়। এই দুটির অনুপাত যখন ঠিক থাকে তখন হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দেয় না। American Heart Association-এর তথ্য অনুযায়ী অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ডায়েটে থাকলে তবেই LDL-বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা বলে থাকেন, ডিম খেলে তা কোলেস্টেরল বৃদ্ধির জন্য একমাত্র কারণ নয়। তার চেয়ে মাখন, রেড মিট এবং কিছু কিছু তেলের কারণে LDL বৃদ্ধি পাবে। 

সাদা অংশ নাকি কুসুম:
অনেক সময়েই বলা হয়ে থাকে কোলেস্টেরল লাগামে রাখতে কুসুম বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশ খেতে। কিন্তু কুসুমেও প্রয়োজনীয় ফ্যাট এবং আরও একাধিক পোষক পদার্থ থাকে। এক একজনের স্বাস্থ্যের উপর নির্ভর করে তাঁর খাওয়াটা কী হবে। অতিরিক্ত কোলেস্টেরল থাকলে তা নিয়মিত শরীরচর্চা এবং পুষ্টিকর ডায়েট প্ল্যানের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: কবে মকর সংক্রান্তির পুজো করবেন? ১৪ নাকি ১৫ জানুয়ারি? কবেই বা শেষে খরমাস?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget