এক্সপ্লোর

Standing while Eating: দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে ? অজান্তেই বড় রোগ ডেকে আনছেন না তো

Cancer risk for standing while Eating: বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে অনেকেই দাঁড়িয়ে খাবার খেতে পছন্দ করেন। আবার তাড়াহুড়োতেও দাঁড়িয়ে খাবার খান অনেকে। এই অভ্যাস বিপদ ডেকে আনছে না তো?

কলকাতা: বেরোনোর তাড়া রয়েছে অথবা কারও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা চলছে। এই অবস্থাতেই মুখে পুরছেন খাবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বারণ করেন বাড়ির গুরুজনরা। বসে ধীরে সুস্থে খেতেই পরামর্শ দেন তাঁরা। কিন্তু অনেক সময় সে কথা আর শোনা হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট বা হাতের খাবার শেষ করে ফেলেন অনেকে। আর এই প্রবণতা নিয়েই এবার সতর্ক করলেন চিকিৎসকরা। দাঁড়িয়ে খাবার খাওয়ার এই অভ্যাসই ক্যানসার ডেকে আনতে পারে। উত্তরপ্রদেশের কল্যাণ সিংহ সুপার স্পেশালিটি ক্যানসার ইন্সটিটিউটের একটি সভায় এমনটাই বলেন চিকিৎসকরা। 

দাঁড়িয়ে খাবার খেলেই (Standing while Eating) ক্যানসার! 

দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেলে পাকস্থলি ও খাদ্যনালি (এসোফেগাস) ক্যানসারের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। কেন এটা হতে পারে তার কারণও এই দিন ব্যাখ্যা করেন পিজিআই চণ্ডীগড়ের চিকিৎসক রাকেশ কাপুর। তাঁর কথায়, দাঁড়িয়ে খাবার খেলে বা কিছু পান করলে অ্যাসিড হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কারণ এই সময় খাদ্যনালির পেশি ঠিকমতো কাজ করতে পারে না। এই অবস্থায় আমরা যা খাই, তা-ও ঠিকমতো হজম হয় না। খাবার হজম করার জন্য অন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। এই সব কিছুর ফলেই খাদ্যনালিতে ক্যানসারের আশঙ্কা বাড়ে। 

অ্যাসিড রিফ্লাক্স (Acid Reflux) আদতে কী?

অ্যাসিড রিফ্লাক্স আদতে গলা জ্বালা, বুক জ্বালার মতো সমস্যা। কিন্তু এটি হওয়ার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। পেটে নিজস্ব নিয়মেই  অ্যাসিড তৈরি হয়। এটি হল হাইড্রোক্লোরিক অ্যাসিড।  এদিকে মুখ থেকে শুরু হয়ে খাদ্যনালি পেটের ভিতর সরাসরি পাকস্থলিতে গিয়ে মিশেছে। খাদ্যনালি ও পাকস্থলির ঠিক সংযোগস্থলে একটি স্ফিংটার বা ছোট্ট ভালভ মতো রয়েছে। স্বাভাবিক অবস্থায় পেটে অ্যাসিড হলেও এটি বন্ধ থাকে। ফলে খাবার হজম ঠিকমতো হয়। স্বাভাবিক অবস্থায় ভালভটি বন্ধ থাকে। ফলে অ্যাসিড ঊর্ধ্বমুখে উঠে আসতে চাইলেও উঠতে পারে না। কিন্তু খাদ্যনালির সমস্যা শুরু হলে এই ভালভটি কিছুটা খোলা থাকে। ফলে অ্যাসিড উপরের দিকে উঠে আসে। তখনই বুকে জ্বালা হতে থাকে। কখনও কখনও এই অ্যাসিড গলা পর্যন্ত উঠে আসে।

এই দিনের সম্মেলনে চিকিৎসক বলেন, দাঁড়িয়ে খাবার খেলে খাদ্যনালির পেশিগুলি স্বাভাবিকভাবে কাজ করে না। এতে অ্যাসিড রিফ্লাক্সের আশঙ্কা বাড়ে। যা খাদ্যনালির গাত্র ক্ষইয়েও দিতে পারে। পরে এই জটিলতা থেকেই ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

সূত্র - আইএএনএস

আরও পড়ুন - Orange sour or sweet: কমলালেবু টক না মিষ্টি বোঝা যায় খুব সহজে !

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget