এক্সপ্লোর

Chocolate Day 2024: প্রেমের বড় উপহার চকোলেট ! কবে থেকে ?

Chocolate Day 2024 in Valentines Week: একসময় বিখ্যাত পানীয় ছিল চকোলেট। সেই থেকে আজ সেটি প্রেমের প্রতীক। কীভাবে ?

কলকাতা: আর কিছু দিন পরেই শুরু হবে ফাল্গুন মাস। কিন্তু বসন্তের আবহ এখন থেকেই আকাশে বাতাসে। অর্থাৎ ‘বসন্ত এসে গেছে’। আর সেই বসন্ত দিবস ভ্যালেনটাইনস ডে-এর আগেই ৯ ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। দিনটি ভ্যালেনটাইনস উইকের তৃতীয় দিন - চকোলেট ডে। চকোলেটের স্বাদে ডুবে যাওয়ার এই একটি বিশেষ দিন। তাই আলাদা করে ভ্যালনটাইনস উইকে পালন করা হয় চকোলেট ডে। এই দিন সঙ্গীদের তরফে চকোলেট উপহার সম্পর্কে আরও মজবুত করে। ভালবাসা গাঢ় করতেই এই বিশেষ খাবারটি দেওয়ার রীতি। 

চকোলেট ডে-এর ইতিহাস (Chocolate Day 2024 History)

যুগলের মধ্যে চকোলেট বিনিময় প্রেম নিবেদনের একটি প্রকাশ। কমবেশি অনেকেই এই রীতি মেনে থাকেন। ভ্যালেনটাইনস ডে-এর আগে এই ভাবে প্রেমকে একটি পরিসর দেওয়ার চল রয়েছে। কিন্তু কবে থেকে এই চল? খুব সহজে কিন্তু এটি বলা মুশকিল। কারণ চকোলেটের এক সময়ের ইতিহাস ছিল অন্যরকম। তেতো স্বাদ বলে অনেকেই এটি খেতে পছন্দ করতেন না। 

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ঐতিহাসিক তথ্য বলছে, মেসো আমেরিকার কথা। সেটা প্রায় ৪০০০ বছর আগের কথা। সেখানে চকোলেট খাওয়ার রীতি ছিল উপজাতির মানুষদের মধ্যে। তবে আজকালকার মতো শক্ত চকোলট নয়। তখন চকোলেট খাওয়া হত তরল অবস্থায়। কাপ বা কাপের মতো দেখতে পাত্রের মতো করে তা পরিবেশন করা হত। 

প্রাচীন সভ্যতার বিখ্যাত পানীয়

ঐতিহাসিকরা বলেন, অলমেক ও মায়া সভ্যতার মধ্যে এই চকোলেট খাওয়ার রীতি প্রচলিত ছিল। তবে তাঁরা যে ঘন ঘন এই পানীয় খেতেন তা নয়। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এই পানীয় পরিবেশনের রীতি ছিল। কোকা গাছ থেকে প্রাপ্ত এই পানীয় তখন থেকেই জনপ্রিয়। তবে এই পানীয় প্রেম প্রকাশের চিহ্ন হল কবে থেকে ? তা খুব নিশ্চিত করে বলতে পারেন না কেউই। তবে চকোলেট নিজ গুণেই সেই স্থান অর্জন করেছে বলে মনে করা হয়। কী সেই গুণ ?

চকোলেটের গুণ 

প্রাকৃতিক চকোলেট অ্যান্টিঅক্সিডেন্টের গুণে সমৃদ্ধ। এটি মনমেজাজ ভাল রাখতে দারুণ কাজ দেয়। এছাড়াও, দেখা গিয়েছে, চকোলেটের মধ্যে ফ্ল্যাভনয়েডস রয়েছে। এই বিশেষ উপাদান হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চকোলেট খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। আর কাকতালীয়ভাবে হার্ট,মনের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভালবাসার অনুভূতি !

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Propose Day 2024: পাঁচ শতক আগে প্রথম প্রেম নিবেদন! কে করেন ? প্রপোজ ডে-এর এই কাহিনি জানেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget