এক্সপ্লোর

Chronic Migraine: প্রায়শই মাথাব্যথা? মাইগ্রেন নয়তো?

Health Tips: অনেকসময়েই বাধ্য হয়ে বারবার ওষুধ খেতে হয়। অনেকক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হয় মাইগ্রেন। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে পারে।

কলকাতা: পড়াশোনার মাঝেই হঠাৎ মাথাব্যাথা। কাজের মাঝেও এমন হয়। এরকমই মাঝে মাঝে মাথাব্যাথা ভীষণ সমস্য়া ফেলে দেয় অনেককেই। এটি মাইগ্রেনের একটি উপসর্গ (অবশ্যই সব মাথাব্যাথা নয়)।

বিশ্বে সারা দেশে মাইগ্রেনে ভোগা বাসিন্দা কম নেই। বিশেষজ্ঞরা বলে থাকেন, মাইগ্রেন (Migraine) একধরনের লাইফস্টাইল ডিজিজ, অবশ্য অন্য অনেক কারণেও হয়ে থাকে। হঠাৎ ভয়াবহ ব্যথা, তীব্র মাথাযন্ত্রণা এর উপসর্গ। অনেকসময়েই বাধ্য হয়ে বারবার ওষুধ খেতে হয়। অনেকক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হয় মাইগ্রেন। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে পারে।

ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেডেক ডিসঅর্ডার (International Classification of Headache Disorders) তৃতীয় সংস্করণ অনুসারে, মাথাব্যথাকে ১৪টি বিভাগে ভাগ করা হয়েছে। দীর্ঘস্থায়ী মাইগ্রেন বাকিদের থেকে আলাদা। অনেকসময়েই কম মাথাব্য়থা থাকে প্রথম দিকে। পরে আস্তে আস্তে বাড়তে থাকে ব্যথা। প্রথমদিকে অনেক পরে পরে হলেও যতদিন যায় ততই ঘন ঘন হতে থাকে এই ব্যথা। দীর্ঘস্থায়ী মাইগ্রেন সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।

কেন হয়?
বিভিন্ন কারণ রয়েছে। এক একজনের ক্ষেত্রে এক একরকম কারণ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সাধারণভাবে স্থূলতা, অত্যধিক ক্যাফেইন খাওয়া, অনিয়মিত ঘুমে, মানসিক চাপ বা স্ট্রেসের কারণে হতে পারে। নারীরা পুরুষদের তুলনায় বেশি হারে মাইগ্রেনে ভোগেন বলেও বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন। ইস্ট্রোজেন নামক একটি হরমোনের ওঠানামার কারণে মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যা হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

অবহেলা নয়:
ডাক্তাররা বলে থাকেন, এই সমস্যাকে অবহেলা করা ঠিক নয়। সময়মতো রোগ-নির্ণয় এবং তার উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ মেনে চললে অনেকটাই সুরাহা মিলতে পারে মাইগ্রেন থেকে। ব্যায়াম, স্ট্রেস (Stress) কমানো, হাইড্রেটেড থাকা এবং ঠিক কী কারণে এবং কখন মাথাব্যথা হচ্ছে তা চিহ্নিত করার মাধ্যমে অনেকটাই সাহায্য হবে। মাথাব্যথার সমস্যা থাকলে, ডাক্তারকে না দেখিয়ে নিজে নিজে ওষুধ খাওয়া একদমই উচিত নয়। তাতে বরং বেশি ক্ষতি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: বয়স ঠেকান মস্তিষ্কের, পাতে রাখুন এই খাবার

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget