এক্সপ্লোর

Ozone Level Rise: কলকাতাসহ ভারতের নানা শহরে মাটির কাছাকাছি ওজোন লেয়ার ? নয়া রোগের ভয়

Heath Issues For Ozone Level Rise: কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে ওজোন গ্যাসের পরিমাণ বাড়তে পারে। তার থেকেই নয়া রোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

ক্রমবর্ধমান উষ্ণতার (Rising Temperature) জেরে এবার মাটির উপরেও বাড়তে পারে ওজনের গ্যাসের পরিমাণ (Ozone Level Rise)। ২০৫০ সাল নাগাদ গোটা পৃথিবীর এমন দশাই হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে সেই তথ্য। গবেষকদের কথায়, ওজোন স্তরের বৃদ্ধির কারণে ফুসফুসের বিভিন্ন রোগের (Respiratory Disease) আশঙ্কা বাড়ছে। এছাড়াও প্রদাহ তৈরি হচ্ছে শ্বাসনালির বিভিন্ন অংশে।

ভাল ওজোনের মন্দ দিক

নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র জেমস ইস্ট বলেন, জলবায়ু পরিবর্তনের (Climate Change) ফলে ওজোনের ফর্মুলাগত পরিবর্তন হচ্ছে। যেসব জায়গার উষ্ণতা বেশি, সেইসব জায়গায় ওজোন গ্যাসের পরিমাণ বাড়তে দেখা গিয়েছে।  সাধারণত ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। কিন্তু একইসঙ্গে স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে এই গ্যাস। পৃথিবীপৃষ্ঠের অনেকটা উপরে থাকে ওজোন গ্যাস। কিন্তু জলবায়ু পরিবর্তন তাকে নামিয়ে আনছে নিচে। মানুষের বসবাসের গণ্ডিতে। যার ফলে বেশ কিছু রোগের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

বায়ুদূষণের কারণ ওজোন

ওজোন গ্যাস পৃথিবীপৃষ্ঠে থাকলে বায়ুদূষণের কারণ হতে পারে। কারণ এই গ্যাস বিভিন্ন  ভোলাটাইল অরগ্যানিক কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করে। পাশাপাশি এই নাইট্রোজেনের সঙ্গেও বিক্রিয়া করে ক্ষতিকর গ্যাস তৈরি করে ওজোন গ্যাস। 

কীভাবে তৈরি হয় এই বিষাক্ত যৌগ ?

ভোলাটাইল অরগ্যানিক কম্পাউন্ড বিভিন্ন কঠিন ও তরল দ্রব্য থেকে গ্যাস হিসেবে নিঃসৃত হয়। ঘর রং করার দ্রব্য, ফার্নিচার দ্রব্য, ইমারত গড়ার উপকরণ থেকে এই ধরনের যৌগ নিঃসরণ হয়। এই ধরনের উপকরণের পরিমাণ বেড়ে গেলে স্বাস্থ্যের উপর স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। অন্যদিকে বিভিন্ন জ্বালানি পোড়ানো হলে নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। 

ভারত কতটা ঝুঁকিতে ?

আর্থস ফিউচার জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। ওই গবেষকদের মতে, পৃথিবীর যেসব স্থানে ইতিমধ্যেই দূষিত বায়ুর পরিমাণ বেশি, সেসব স্থানে ওজোন গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পার্বত্য এলাকা বাদে ভারতের বেশিরভাগ এলকায় বায়ুর মান অত্যন্ত খারাপ। এয়ার কোয়ালিটি ইনডেক্সের (Air Quality Index) হিসেবে কলকাতা (Kolkata), দিল্লির মতো শহরগুলি দূষিত বায়ুর জন্য প্রায়ই খবরে আসে। স্বভাবতই ভারতের বিভিন্ন শহর এলাকায় ওজোন গ্যাসের পরিমাণও বাড়বে। যার জেরে ফুসফুসের বিভিন্ন রোগের আশঙ্কাও পাল্লা দিয়ে বাড়বে। যার প্রাথমিক শিকার হবে শিশু ও বয়স্করা। এমনটাই আশঙ্কা চিকিৎসকদের।

আরও পড়ুন - World Food Safety Day: খাদ্যের সুরক্ষা আসলে স্বাস্থ্যের সুরক্ষা, রোজকার কোন কোন ভুল আর নয় ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget