এক্সপ্লোর

Corona In India: মাস্ক পরছেন না! নতুন করে বিপদ ডেকে আনছেন না তো?

এখনও করোনার প্রকোপ এখনও পুরোপুরি মুক্ত হয়নি দেশ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চিকিৎসক ও বিশেষজ্ঞ-- সকলেই পরামর্শ দিচ্ছেন, টিকাকরণের প্রক্রিয়া শুরু হলেও এখনই মাস্ক ত্যাগ করবেন না। বিভিন্ন স্বাস্থ্য বিধিতেও বারবার পরামর্শ দেওয়া হচ্ছে, সকলকে অবশ্যই মাস্ক পরতে। কিন্তু, সেই নির্দেশ ও পরামর্শ কতটা মানছেন সাধারণ মানুষ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এখনও করোনার প্রকোপ এখনও পুরোপুরি মুক্ত হয়নি দেশ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চিকিৎসক ও বিশেষজ্ঞ-- সকলেই পরামর্শ দিচ্ছেন, টিকাকরণের প্রক্রিয়া শুরু হলেও এখনই মাস্ক ত্যাগ করবেন না। বিভিন্ন স্বাস্থ্য বিধিতেও বারবার পরামর্শ দেওয়া হচ্ছে, সকলকে অবশ্যই মাস্ক পরতে।

কিন্তু, সেই নির্দেশ ও পরামর্শ কতটা মানছেন সাধারণ মানুষ?

উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে কিছুটা কমেছে করোনার প্রকোপ। জেলার বাস স্ট্যান্ড থেকে শুরু করে হাসপাতাল এমনকি ট্রেনের কামরা কেউই মাস্ক পড়ছেন না হাতে গোনা কিছু লোকজন তারা মাস্ক ব্যবহার করছেন।

প্রত্যেকেরই একটি যুক্তি। পকেটে আছে ভুল করে পরা হয়নি। অনেকের আবার অদ্ভুত যুক্তি এখন এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। রোগের প্রকোপ কমেছে। সরকারি দফতরের নিষেধাজ্ঞা আছে কিন্তু সেই নিয়ম মানে কে।

সরকারি দফতরগুলিতে যাঁরা আসছেন তাঁরা কেউই মাস্ক ব্যবহার করছেন না। এই প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য দফতরের বক্তব্য, আবার আগের মতো নজরদারি চালাতে হবে।

পুলিশের বক্তব্য, কর্তব্যরত পুলিশকর্মীরা রাস্তাঘাটে কাউকে না পরতে দেখলে ব্যবস্থা নেয়। সবার আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আরও বেশ কয়েক বছর ধরে মাস্ক পরাকে অভ্যাসে পরিণত করতে হবে। এখনও সবাই প্রতিষেধক নেয়নি সুতরাং ঝুঁকি একটা থেকেই যায়।

চিকিৎসক তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দেশে হার্ড ইমিউনিটি আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। তাই বলে গা ছাড়া দিলে চলবে না। আমাদের সকলকে এখনও সতর্ক থাকতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার পাশাপাশি ঘনঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

আইএমএ-র মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর লোকাল কমিটির সদস্য চিকিৎসক পঙ্কজ অধিকারী বলেন, এখন উপযুক্ত ভাবে অনেক মানুষই আক্রান্ত হচ্ছেন। সেই কারণে মাস্ক পরা বাধ্যতামূলক।

নিউ ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক তৃপ্তি মজুমদার জানান, এখনও পুরসভার তরফে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজরদারি চালানো হচ্ছে।

এত প্রচার চালানো হচ্ছে তবুও কারও হুঁশ ফিরছে না। স্বাস্থ্য দফতরে পরিসংখ্যান বলছে, করোনার প্রকোপ কমেছে। কিন্তু এই সময়টায় সকলকে সাবধান থাকতে হবে, চালাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যাঁরা মাস্ক ব্যবহার করছেন না তাঁরা আবার সামাজিক দূরত্বের পাল্টা যুক্তি দেখাচ্ছেন। বলছেন, যেভাবে ট্রেনে বাসে এবং বাজারে ভিড় বাড়ছে সে ক্ষেত্রে ন্যূনতম স্বাস্থ্যবিধি কেউ মানতে চাইছে না।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget