এক্সপ্লোর

Coronavirus : 'চিনে এখন যা হচ্ছে, তা শুধুই ট্রেলার' সবচেয়ে বড় ঢেউ জানুয়ারির শেষে?

আগামী দিন কি আরও ভয়ঙ্কর হতে চলেছে? ভয়ঙ্কর ভবিষ্য়দ্বাণী করলেন মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং।

নয়াদিল্লি  : আগামী দিন কি আরও ভয়ঙ্কর হতে চলেছে? এই প্রশ্নটা উঠছে কারণ, মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিংয়ের মতে, বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ করোনার প্রকোপে পড়বেন। চিনে মৃতের সংখ্য়া ছাড়াতে পারে ১০ লক্ষ। 

চিন রীতিমতো সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে বলে সূত্রের খবর।  কোভিড -19 বিধি একটু শিথিল হতেই থাবা বিস্তার করেছে ভাইরাস। সংক্রমণের সংখ্যা চোখ রাঙাচ্ছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা  উদ্বেগপ্রকাশ করেন, কারণ সে দেশ থেকে ঠিক মতো তথ্যই মিলছে না। 

 ভাইরাসের সঙ্গে যুদ্ধ

সারা বিশ্বে চলছে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ চলেছে গত বছর দুই ধরে। এদিকে, চিনে করোনা ক্রমবর্ধমান । দেখা গিয়েছে, Omicron-এর সাব-ভেরিয়েন্ট BF.7 (Omicron BF.7) এবং BF.12 (BF.12) এর জন্যই এই বাড়বাড়ন্ত । এই ভ্যারিয়েন্ট ভারতেও পাওয়া  গিয়েছে। এর ফলে দেশে  আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সতর্ক হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। সারা দেশের বিভিন্ন বিমানবন্দরে তাই  বিদেশী যাত্রীদের Random sample নেওয়া শুরু হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারও বলেছে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

Omicron-এর সাব-ভেরিয়েন্ট BF.7 (Omicron BF.7) এবং BF.12-এর ঘটনা গুজরাত  এবং ওড়িশায় পাওয়া গিয়েছে । সরকার এ বিষয়ে  বিশেষ নির্দেশিকাও জারি করেছে।

ভয়ঙ্কর ভবিষ্য়দ্বাণী

এই পরিস্থিতিতে ভয়ঙ্কর ভবিষ্য়দ্বাণী করলেন মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। ট্য়ুইট করে আশঙ্কার সুরে তিনি বলেছেন,  এবার চিনের প্রায় ৬০ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত হবেন। বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ করোনার প্রকোপে পড়বেন। চিনে মৃতের সংখ্য়া ১০ লক্ষ ছাড়াতে পারে। মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিংয়ের এই আশঙ্কা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ কারণ, বছর তিনেক আগে ইনিই গোটা বিশ্বকে করোনার প্রকোপ সম্পর্কে সতর্ক করেছিলেন। তখন তাঁকে কেউ গুরুত্ব দেননি। কিন্তু, পরে দেখা যায় তিনি যা বলেছিলেন, তাই সঠিক প্রমাণিত হয়েছিল। মহামারী বিশেষজ্ঞ এরিক ফেগল ট্য়ুইট করে বলেছেন , বিশ্বে ফের করোনার আরও একটা ঢেউ আসবে। 
যার জেরে চিনে ১০ থেকে ২০ লক্ষ মানুষের মৃত্য়ু হতে পারে। আগামী দিনে খুব খারাপ সময় আসতে চলেছে। করোনার অন্তত ৩টি ঢেউ আসবে। এটা সবে শুরু। সবচেয়ে বড় ঢেউ লুনার ইয়ারের সময় আসবে, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে। আর চিনে যা হবে, তা শুধুমাত্র চিনের মধ্য়েই সীমিত থাকবে না।

বহু মৃত্যুর শঙ্কা 

শুধু এরিক নন, আরও একাধিক মহামারী বিশেষজ্ঞও মনে করছেন, চিনে এখন যা হচ্ছে, তা শুধুই ট্রেলার। আগামী দিনে পরিস্থিতি অত্য়ন্ত ভয়ঙ্কর হবে। ওয়াশিংটন বিশ্ববিদ্য়ালয়ের হেলথ ম্য়াট্রিক্স অ্য়ান্ড ইভাল্য়ুয়েশনের অভ্য়ন্তরীণ রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের পয়লা এপ্রিলের মধ্য়ে চিনে ৩ লক্ষ ২৩ হাজার জনের মৃত্য়ু হতে পারে। ১ এপ্রিলের মধ্য়ে দৈনন্দিন চিনে করোনায় মৃতের সংখ্য়া ৫ হাজার ৬০ পৌঁছে যেতে পারে। অর্থাৎ ফের করোনার সেই ভয়ঙ্কর ভ্রুকুটি।  তাই এখন থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget