এক্সপ্লোর

Cough Syrup Row : ভারতে কাফ সিরাপ-বিতর্ক নিয়ে এবার নড়েচড়ে বসল WHO, বিশ্বজুড়ে জারি সতর্কতা

হু সতর্ক করে বলেছে, এই ওষুধগুলি অত্যন্ত বিপজ্জনক।  এগুলি শিশুদের প্রাণহানির কারণ হতে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতে শিশুদের কাশির সিরাপে বিষাক্ত উপাদানের উপস্থিতি,WHO জারি করেছে সতর্কতা।
  • তিনটি দূষিত কাশির সিরাপ চিহ্নিত, ২২ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
  • অনুমোদিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকল পাওয়া গেছে সিরাপে।
  • দুই বছরের কম বয়সি শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র।

শিশুদের কাশির সিরাপ নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক। রাজ্যে রাজ্যে চলছে তদন্ত। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে চিকিৎসককে। কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি জারি করে সব রাজ্যের চিকিৎসক ও অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে শিশুদের কাফ সিরাপ দেওয়ার বিষয়ে। ২ বছরের কম বয়সি বাচ্চাদের কাফ সিরাপ না-দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে সরাসরি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়েই কাফ সিরাপ নিয়ে সতর্কতা জারি করেছে হু। কাফ সিরাপের জেরে ভারতে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সারা বিশ্বকে সতর্ক করেছে হু।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, সিরাপগুলি শিশুদের জন্য মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। খবর , সংবাদ সংস্থা রয়টার্সের। হু সতর্ক করে বলেছে, এই ওষুধগুলি অত্যন্ত বিপজ্জনক।  এগুলি শিশুদের প্রাণহানির কারণ হতে পারে।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ভারতে শনাক্ত হওয়া তিনটি দূষিত কাশির সিরাপ সম্পর্কে একটি স্বাস্থ্য পরামর্শমূলক সতর্কতা জারি করেছে ।  সব দেশকেই সতর্ক করা হয়েছে। কোনও সমস্যা দেখলে রিপোর্ট করার কথাও বলা হয়েছে। স্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ টিআর এবং শেপ ফার্মার রিলাইফ সম্পর্কে সতর্ক করা হয়েছে । WHO জানিয়েছে, এই সিরাপগুলি যথেষ্ট ঝুঁকি ডেকে আনতে পারে। যার জেরে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। 

২২ জন শিশুর মৃত্যু
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র অনুসারে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুরা ওই বিষাক্ত ওষুধ খেয়েছে।  ওই সিরাপ খেয়ে কমপক্ষে ২২ জন শিশু মারা গিয়েছেন। এরা বেশিরভাগই পারাসিয়ার বাসিন্দা। আরও বেশ কয়েকজন বর্তমানে মহারাষ্ট্রের নাগপুরের হাসপাতালে চিকিৎসাধীন। 

৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকল
পরীক্ষায় দেখা গেছে যে, কোনও কোনও কাশির সিরাপের স্যাম্পলে অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) ছিল । যদিও সিডিএসসিও জানিয়েছে, ভারত থেকে কোনও দূষিত ওষুধ রফতানি করা হয়নি। অবৈধ চালানের কোনও প্রমাণও নেই।  এই ব্যাচের সিরাপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়নি।

সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধ দেশে
কেন্দ্রের নির্দেশ অনুসারে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ করেছে। ভারতে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য সমস্ত কাশি এবং সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। তামিলনাড়ু কর্তৃপক্ষ নিষিদ্ধ কোল্ডরিফ সিরাপ উৎপাদনকারী স্রেসান ফার্মাসিউটিক্যালের উৎপাদন লাইসেন্স বাতিল করেছে ।  কোম্পানিটিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। রাজ্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা পরিদর্শনের সময় সিরাপে ৪৮.৬ শতাংশ ডিইজি খুঁজে পেয়েছেন ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget