এক্সপ্লোর

Covid 19 Nimbus : ব্লেড দিয়ে যেন চিরে দিচ্ছে গলা, ছড়াচ্ছে করোনার ভয়ঙ্কর কষ্টদায়ক এই রূপ, কোথায় বাড়বাড়ন্ত?

Coronavirus : বিজ্ঞানীরা হদিশ পেয়েছেন করোনার এই নয়া প্রজাতির। নতুন রূপটি কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনা সংক্রমণ কমার নাম নেই। দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ।  ভয়াবহ আকার না নিলেও  কোভিড ১৯ নিয়ে এবার বিশেষভাবে সতর্ক থাকতে হবে শিশু, বয়স্ক ও সহ-অসুস্থতা রয়েছে, এমন মানুষদের। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে এবারও। তবে এই মুহূর্তে, গবেষকদের ভাবাচ্ছে নিম্বাস। আমেরিকায় বিজ্ঞানীরা হদিশ পেয়েছেন করোনার এই নয়া প্রজাতির। নতুন রূপটি কিন্তু যথেষ্ট কষ্টের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। 

NB.1.8.1 প্রজাতির এই ভাইরাসটিকেই নিম্বাস বলে চিহ্নিত করা হচ্ছে । চিকিৎসকদের পর্যবেক্ষণ, করোনার এই প্রজাতিটি সরাসরি গলায় আক্রমণ করে। যার ফলে, রোগীর মনে হচ্ছে কেউ যেন গলার ভিতর ব্লেড দিয়ে চিরে দিয়েছে। এতটাই কষ্টদায়ক এই প্রভাব।  এই ভাইরাস কতটা বিপজ্জনক? কী বলছেন গবেষকরা? 

এই রূপটি কতটা বিপজ্জনক?

করোনাভাইরাসের প্রকৃতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। করোনার নতুন নতুন প্রজাতির সন্ধান মিলছে। দেখা গিয়েছে, মার্কিন মুলুকে নিম্বাসের দাপট বেশ বেড়েছে।  জুনের প্রথম দুই সপ্তাহে যতগুলি করোনা সংক্রমণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, তার মধ্যে প্রায় ৩৭ শতাংশই এই রূপের। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) অনুসারে, কোভিডের এই নতুন রূপ, নিম্বাসকে রেজার ব্লেড থ্রোট বলা হচ্ছে। কারণ এই প্রজাতিতে আক্রান্ত হলে গলার হাল খারাপ হয়ে যাচ্ছে।  গলায় তীব্র ব্যথা হচ্ছে । মনে হচ্ছে যেন গলায় যেন ব্লেড আটকে আছে। 

এর দরুণ, খাবার গিলতে বা জল গলা দিয়ে নামাতেও অসুবিধা হচ্ছে। কথা বলতে সমস্যা হচ্ছে। অসুবিধা হচ্ছে শ্বাস নিতেও। সঙ্গে জ্বর, বুকে টানটান ভাব তো থাকছেই। কখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রেই নিম্বাস ভ্যারিয়েন্টের হালকা লক্ষণ দেখা যায়। কিন্তু যদি এই অবস্থা অব্যাহত থাকে তবে মনোযোগ দেওয়া প্রয়োজন। যদি গলায় ব্যথা বা বুকে টান অনুভব হয়, যদি প্রচণ্ড জ্বরের সঙ্গে শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে ডাক্তারের সাহায্য চাওয়া দরকার।  

মে মাসের শেষের দিক থেকে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কোভিড মোকাবিলায় রাজ্যের কোন হাসপাতালে কী পরিকাঠামো রয়েছে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দেয় স্বাস্থ্য ভবন। তবে এখনও পর্যন্ত করোনা ভয়াবহতা দেখায়নি এবার। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget