এক্সপ্লোর

Dhanteras 2021: ধনতেরসে কোন কোন জিনিস না কেনাই ভাল বলে মনে করা হয়?

ধনতেরসের দিনই যদি খুব দরকারি কোনও লোহার জিনিস কিনতেই হয়, তাহলে চেষ্টা করুন,একদিন আগে কিনে আনতে। আপনার মনে হতেই পারে, এটা কুসংস্কার ! তবে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা এই বিষয়টি মাথায় রাখুন। 

কলকাতা : কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে। উত্তর ভারতের ধনতেরসই বাংলার ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে। কেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। তবে কোনও কোনও পুরোহিতের মতে, কিছু কিছু জিনিস কেনা হিতে বিপরীত হতে পারে। তবে সবটাই মানুষের বিশ্বাস, সত্য -মিথ্যা পরীক্ষিত নয় !! 

লোহা : ধনতেরসে লোহার তৈরি জিনিস বাড়িতে আনা উচিত নয়। কিন্তু যদি খুব দরকারি কোনও লোহার জিনিস কিনতেই হয়, তাহলে চেষ্টা করুন,একদিন আগে কিনে আনতে। আপনার মনে হতেই পারে, এটা কুসংস্কার ! তবে যাঁরা বিশ্বাস করেন, তাঁরা এই বিষয়টি মাথায় রাখুন। 

স্টিল : অনেকে মনে করেন, যে কোনও ধাতব জিনিসই ধনতেরসে কেনা শুভ। কিন্তু স্টিল না কেনাই ভাল। কারণ , স্টিলের মধ্যে তো লোহা থাকেই। তাই স্টিলের বাসন না কিনে ছোট হলেও কাঁসা বা পিতলের বাসন কিনুন।

ফাঁকা কলসি বা বাসন : দোকান থেকে তো কেউ ভরা কলসি বা পাত্র বিক্রি করেন না। এদিকে আবার কারও কারও বিশ্বাস ধনতেরসে ঘরে আনতে নেই ফাঁকা পাত্র ! তাহলে ? বাড়িতে ঢোকানোর আগে নতুন ঘড়া বা পাত্রে জল ধরে ঘরে ঢোকান ! 

ধারাল অস্ত্র : ধাতব জিনিস কিনতেই পারেন। তাবলে ধারালো ছুরি, কাঁচে, কাস্তে কিনে ফেলবেন না যেন ! যদি ধনতেরসে ধাতু কেনা শুভ মনে করেন আপনি, তাহলে এই বিষয়টিও মাথায় রাখুন 

গাড়ি : অনেকে মনে করেন, ধনতেরসে যে কোনও জিনিস কেনাই শুভ। কিন্তু কেউ কেউ মনে করেন, যদি ধনতেরসে গাড়ি কিনে বাড়িতে আনতে চান, তবে তার আগের দিন মিটিয়ে ফেলুন পেমেন্ট। 

তেল: অনেকে এই দিনে তেল বা ঘি বাড়িতে কিনে আনেন। তবে কোনও কোনও পুরোহিতের পরামর্শ, তেল-ঘি এই দিনে না কেনাই ভাল। 

কালো জিনিস : কালো রঙের জিনিস কিনে আনা এই দিনে এড়িয়ে চলুন। যেহেতু ধনতেরস একটি শুভ দিন , তাই অনেকে কালো জিনিস এই দিন না কেনার পরামর্শ দেন। 

এই জিনিসগুলি এড়িয়ে ঘরে আনুন সোনা-রুপো। আকাশচুম্বী দাম ঠিকই। তবে খুব অল্প পরিমাণে হলেও কিনুন এই ধাতুই। পিতল-কাঁসা কেনাও যেতে পারে। 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget